কাশ্মীর হামলার পরে পহেলগাঁওয়ে অমিত শাহ, নিহতদের শ্রদ্ধা, তদন্তে নামল এনআইএ
Connect with us

হামলা

কাশ্মীর হামলার পরে পহেলগাঁওয়ে অমিত শাহ, নিহতদের শ্রদ্ধা, তদন্তে নামল এনআইএ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার পর উপত্যকায় ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা। মঙ্গলবারের রক্তক্ষয়ী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ মানুষ, যাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিনজন বাসিন্দা। ঘটনার পরদিনই, বুধবার সকালে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পহেলগাঁওয়ে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে তিনি নিহতদের মরদেহের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন। তাঁদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাফ বার্তা—“ভারত কখনও সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না। অপরাধীদের শাস্তি পেতেই হবে।” তিনি জানান, তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে যা যা প্রয়োজন, কেন্দ্র তা করবে।

Advertisement
ads

এরই মধ্যে জঙ্গি হামলার দায় নিয়েছে লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)। সেই হামলার তদন্তে ইতিমধ্যেই মাঠে নেমেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। একজন আইজি-র নেতৃত্বে এনআইএ-এর একটি বিশেষ দল শ্রীনগরে পৌঁছেছে। খুব শীঘ্রই তারা হামলার স্থল পরিদর্শন করবে এবং স্থানীয় পুলিশের সঙ্গে যৌথ তদন্ত শুরু করবে।

আরও পড়ুনঃ কাশ্মীর হামলার পরে তিন জঙ্গির স্কেচ প্রকাশ, প্রধান চক্রী আদিল গুরু পাকিস্তানে লুকিয়ে

এদিকে, হামলায় জড়িত সন্দেহে তিন জঙ্গির স্কেচ প্রকাশ করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী তৈরি এই স্কেচ ইতিমধ্যেই ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। আততায়ীদের খোঁজ দিতে জনগণকে অনুরোধ জানানো হয়েছে।

পরিস্থিতি ক্রমেই সঙ্কটজনক হয়ে উঠছে। পহেলগাঁওয়ের সেই রিসর্ট, যেখানে হামলা হয়েছিল, অমিত শাহ সেখানে যাওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য উচ্চপর্যায়ের বৈঠকও হবে বলে জানা গেছে।

Advertisement
ads