রাজ্যের খবর
রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি মুখ্যমন্ত্রীর, বাংলায় অশান্তির মূলে RSS-কে নিশানা
নিউজ ডেস্ক: বাংলায় অশান্তির মূলে আরএসএস-কে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ২০১১ সাল থেকে ক্ষমতায় আসার পর এই প্রথমবার রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে বিক্ষিপ্ত দাঙ্গা পরিস্থিতির জন্য আরএসএস তথ্যে সংঘ পরিবার কে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাতে রাজ্যবাসীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
বলা যেতেই পারে এই চিঠি হল গত প্রায় ১৫ বছরে মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর প্রথম খোলা চিঠি। সেই চিঠিতে মমতা বন্দোপাধ্যায় স্পষ্ট ভাষায় লিখেছেন, বিরোধী দোল বিজেপি ও তাদের সঙ্গীরা বাংলাকে হঠাৎ করে খুব আক্রমণাত্মক করে তুলেছে। তাদের অশান্তির এই সঙ্গীদের মধ্যে RSS-ও আছে।
মমতা বন্দোপাধ্যায়ের কথায়, আমি আগে সংঘ পরিবার তথ্যে আরএসএস-এর নাম নিই কিন্তু, এবার আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে, রাজ্যে যে বিশ্রী মিথ্যার প্রচার চলছে তার মূলে আছে আরএসএস। মমতা বন্দোপাধ্যায়ের অভিযোগ, পশ্চিমবঙ্গে ‘ডিভাইড অ্যান্ড রুলের’ খেলা খেলতে চাইছে বিরোধী দল ও আরএসএস। এ খেলা ভয়ঙ্কর।
মুখ্যমন্ত্রীর কথায়, বিজেপি বাংলায় পূর্ব পরিকল্পিত ভাবে বিভাজনের রাজনীতির কৌশল নিয়েছে। প্রথমে তারা ঠিক করেছিল যে রাম নবমীর দিন অশান্তি পাকাবে।
আরও পড়ুন – শালবনিতে বিদ্যুৎ প্রকল্প! সোমে শিলান্যাস করবেন মমতা বন্দোপাধ্যায়
কিন্তু এবার রামনবমী শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। তাই এবার নতুন ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সংঘটিত আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু বিষয়কে ব্যবহার করতে চাইছে। অনেকের মতে, এই চাপানউতোরের বাইরে প্রশাসক মুখ্যমন্ত্রীর একটা উদ্বেগও খোলা চিঠিতে ধরা পড়েছে।
তবে মুখ্যমন্ত্রীর এই অভিযোগের জবাব এখনও দেয়নি আরএসএস। এদিকে বিজেপির পাল্টা অভিযোগ, নয়া ওয়াকফ আইনের প্রতিবাদের নামে সমাজের একটা অংশকে আগুন নিয়ে খেলতে দিয়েছে রাজ্য সরকারই। যে কারণে মুর্শিদাবাদে হিন্দুরা বিপন্ন হয়েছে। রাজ্যের পুলিশ ও প্রশাসন তাদের নিরাপত্তা দিতে না পারায় শেষমেশ কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়েছে।
আরও পড়ুন – দিলীপকে শুভেচ্ছা! নবান্ন থেকে ফুল,মিষ্টি পাঠালো মুখ্যমন্ত্রী
