দিলীপবাবু ভালো মনের মানুষ, বিয়েতে ডাকলে যেতাম , ফুরফুরে আমেজে বললেন অনুব্রত
Connect with us

রাজ্যের খবর

দিলীপবাবু ভালো মনের মানুষ, বিয়েতে ডাকলে যেতাম , ফুরফুরে আমেজে বললেন অনুব্রত

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: রাজনীতির মাঠে অনুব্রত মন্ডল ও দিলীপ ঘোষ দুই মেরু করণের বাসিন্দা। একদিকে তৃণমূলের দাবাং নেতা অনুব্রত মন্ডল অন্যদিকে বিজেপির বেবাক নেতা দিলীপ ঘোষ। অতীতে কেউ কাউকে আক্রমণ করতে ছাড়েননি তীব্র ভাষায়। এমনকি, ৪২০ বলতেও ছাড়েনি একে অপরকে।

এদিকে গত শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। একাকিত্ব জীবন ছেড়ে সাংসারিক জীবনে বাধা পড়েছেন তিনি। সূত্রের খবর, নিউ টাউনে দিলীপ ঘোষ যখন বিয়ের জীবনে ব্যস্ত, তখনই বীরভূম থেকে সাড়া এল কেষ্টর।

অনুব্রত মন্ডলের এই মন্তব্য মনে হচ্ছে রাজনৌতিক বিবাদ সরিয়ে, এক সুসম্পর্কের এক ইঙ্গিত দিল। ফুরফুরে মেজাজ নিয়ে অনুব্রত মন্ডল দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা বার্তা দিলেন। তিনি বললেন, দিলীপদা খুব ভালো মনের মানুষ, বিয়েতে ডাকলে যেতাম।

আরও পড়ুন – অভিষেকের শুভেচ্ছা দিলীপ-রিঙ্কুকে, সৌজন্যের নজির বঙ্গ রাজনীতিতে

Advertisement
ads ads

রাজনৈতিক মহলের একাংশ বলছে, দিলীপ ঘোষের বিয়ে অনেকটাই ছকভাঙা। দীর্ঘদিনের ব্যাচেলর জীবনকে ত্যাগ করে এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুধু তাই নয়, যে সময় অনেকেই রাজনীতিরম ময়দান থেকে ধীরে ধীরে সরে যান, ঠিক সেই সময়ই ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়ে তাক লাগালেন।

কিন্তু সময়ই যে রাজনীতির সংজ্ঞা বদলে দেয়! তার এক মধুর উদাহরণ হয়ে রইল ১৮ এপ্রিলের শক্রবার। গুড ফ্রাইডের দিনই জীবনের নতুন ইনিংস শুরু করলেন দিলীপ ঘোষ। আর সেই খবর শুনে শুভেচ্ছা জানাতে পিছপা হলেন না অনুব্রত মন্ডলও । যা দেখে রাজনৈতিক মহলের একাংশ বলছেন, একটা সুসম্পর্কের ইঙ্গিত।

আরও পড়ুন – বিয়ের দিন হুলস্থুল কান্ড! দিলীপের বাড়িতে ঢুকে পড়ল সাপ

Advertisement
ads ads