ধোনি-প্রেম নিয়ে কটাক্ষ! সিধুর সঙ্গে মুখোমুখি রায়ডু, জল্পনা তুঙ্গে
Connect with us

খেলার খবর

ধোনি-প্রেম নিয়ে কটাক্ষ! সিধুর সঙ্গে মুখোমুখি রায়ডু, জল্পনা তুঙ্গে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন প্রাক্তন সিএসকে তারকা অম্বাতি রায়ডু। কয়েকদিন আগেই সঞ্জয় বাঙ্গারের সঙ্গে রোহিত শর্মাকে ঘিরে তর্কবিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবার আর এক প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে সরাসরি লাইভ ধারাভাষ্যের মাঝেই সংঘর্ষে জড়ালেন রায়ডু।

ঘটনার সূত্রপাত ধারাভাষ্য চলাকালীন রায়ডুর এক ব্যক্তিগত মন্তব্য ঘিরে। রসিকতার ছলে তিনি সিধুকে ‘গিরগিটি’ বলে কটাক্ষ করেন। এমন এক মন্তব্য যা শালীনতার সীমা ছাড়িয়ে যায়। ভিডিওটি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনদের একাংশ বিষয়টিকে অত্যন্ত কুরুচিকর বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুনঃ পিএসএলে ভালো খেললে আইপিএল কেউ দেখবে না!” বিস্ফোরক মন্তব্য হাসান আলির

সিধুও অবশ্য চুপ থাকেননি। তিনি রায়ডুকে পালটা দেন কঠোর ভাষায়। তাঁর জবাব, “এই পৃথিবীতে যদি কেউ গিরগিটির মতো হয়ে থাকে, তবে সে তোমার ইষ্টদেবতা।” এই মন্তব্য যে সরাসরি রায়ডুর আইডল মহেন্দ্র সিং ধোনির দিকে ইঙ্গিত, এমনটাই মনে করছে একটি বড় অংশ। বিশেষ করে, কমেন্ট্রি বক্সে রায়ডুর ‘ধোনি-প্রেম’ বহুবারই স্পষ্ট হয়েছে। মঙ্গলবার পাঞ্জাব-চেন্নাই ম্যাচ চলাকালীনও রায়ডু বলেন, “যেভাবে মাহি মাঠে নামছেন, মনে হচ্ছে আজ কিছু একটা করে দেখাবেন।”
এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই ঘটে বিতর্কিত সেই বাকবিতণ্ডা।

Advertisement
ads

এই ঘটনার ঠিক একদিন আগেই মুম্বই ইন্ডিয়ান্সের দল নির্বাচন ও নেতৃত্ব নিয়ে সঞ্জয় বাঙ্গারের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন রায়ডু। বাঙ্গার বলেছিলেন, হার্দিক পাণ্ডিয়াকে সাপোর্ট করার জন্য রোহিত শর্মার দলে থাকা উচিত। রায়ডু তাতে সাফ বলেন, “হার্দিকের কাউকে দরকার নেই। অধিনায়ক সিদ্ধান্ত নিজেই নিতে পারে।”

এই সমস্ত ঘটনা থেকে স্পষ্ট, ধারাভাষ্য বক্সে রায়ডুর আচরণ ক্রমেই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। একদিকে যেমন তার পক্ষেও সমর্থন রয়েছে, অন্যদিকে উঠছে শালীনতার প্রশ্নও। নেটিজেনদের একাংশ মনে করছেন, এমন মন্তব্য জনপ্রিয় ধারাভাষ্যকারদের মুখে একেবারেই মানায় না। এখন দেখার, এই বিতর্কের পর বিসিসিআই বা সম্প্রচার সংস্থা কোনও ব্যবস্থা নেয় কিনা। এদিকে, ক্রিকেটপ্রেমীদের একাংশ বলছে – ধোনিকে ঘিরে যত আবেগ, তত বিতর্কও যেন পিছু ছাড়ছে না রায়ডুর!