কলকাতা
শিক্ষকদের মার! বিকাশভবনে ব্রাত্য বসুর সঙ্গে হলনা অভিজিতের বৈঠক
নিউজ ডেস্ক: কসবা কাণ্ডের তীব্র প্রতিবাদ! শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক ভেস্তে দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঠিক হয়েছিল, আজ দুপুর ২টোর সময় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বিকাশভবনে গিয়ে দক্ষ করবেন তমলুকের বিজেপি বিধায়ক অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং যোগ্য ও অযোগ্যদের তালিকা দিয়ে আসবেন। কিন্তু, শেষমেশ এই বৈঠক গেল ভেস্তে। জানা গিয়েছে, কসবায় শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ নিয়ে ক্ষুব্ধ হয়েই ভেস্তে দিলেন বৈঠক।
কিন্তু শেষমেশ হলনা আর বৈঠক, বুধবার ডিআই অফিস ঘেরাও অভিযানের দিন কসবায় যেভাবে চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে, এমনকি তাদের মাটিতে ফেলে পিটিয়েছে তার প্রতিবাদে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ভেস্তে দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বুধবার SSCচেয়ারম্যানের সঙ্গে দেখা করে বাইরে এসে নিজের সেই ফর্মুলার চিঠি ছিঁড়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, বারাসাত থেকে কসবা , রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে পুলিশ লাঠিচার্জ করছে তা মেনে নেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন – কসবায় ডিআই অফিস অভিযানে লাঠিচার্জ পুলিশের! কি দোষ আমাদের? চাকরিহারারা
এবিষয়ে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তিনি আরো বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার যে বৈঠকে বসার কথা ছিল, তা বাতিল করলাম আমি। এরপর পকেট থেকে একটি চিঠি বের করে বিজেপি বিধায়ক তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বলেন, এই যে সেই চিঠি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাতে তুলে দেব ভেবেছিলাম। কিন্তু,নাহ, যেভাবে চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে, তাতে আর আলোচনায় বসা ঠিক নয়।
এদিন কথা বলতে বলতেই সেই চিঠি চিরে ফেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি আরো বললেন, SSC ‘র তরফে আমাকে সরাসরি কোনও আশ্বাস দেওয়া হয়নি। তবে ওদের সঙ্গে কথা বলে আমার ধারণা হয়েছে যে, ওরা যোগ্য-অযোগ্য বাছাই করতে পারবে। তাই ওনাদের ৪৮ ঘণ্টা সময় দিয়ে যাচ্ছি। এই সময়ের মধ্যে সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলের পথে হাঁটবো।
আরও পড়ুন – DI অফিস অভিযান ঘিরে ধুন্দুমার মেদিনীপুর ও মালদায়, তালা ঝুলিয়ে বিক্ষোভ
