মণিপুরের গ্রামে জলাতঙ্কের হানা, কনটেইনমেন্ট জোন ঘোষণা প্রশাসনের
Connect with us

স্বাস্থ্য

মণিপুরের গ্রামে জলাতঙ্কের হানা, কনটেইনমেন্ট জোন ঘোষণা প্রশাসনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মণিপুরের চূড়াচাঁদপুর জেলার নিউ জ়োভেঙ্গ গ্রামে জলাতঙ্কের লক্ষণ দেখা দিচ্ছে একের পর এক বাসিন্দার শরীরে। উদ্বেগজনক এই পরিস্থিতি সামাল দিতে ১৮৯৭ সালের মহামারী ডিজ়িজ় অ্যাক্ট প্রয়োগ করে ওই গ্রামকে কন্টেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন।

জেলা শাসক ধারণ কুমার এস জানান, চূড়াচাঁদপুর সাব-ডিভিশনের এই গ্রামটিকে প্রাথমিক ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রেবিস বা জলাতঙ্ক যাতে ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাইরে থেকে কোনও পোষ্য যাতে গ্রামে না ঢোকে এবং গ্রামের ভিতরের কোনও পোষ্য যাতে বাইরে না যায়, সেই বিষয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ মণিপুরে শান্তি ফেরাতে কুকি-মেইতেই গোষ্ঠীর সঙ্গে আলোচনার পথে কেন্দ্র

কী পদক্ষেপ নেওয়া হচ্ছে?

Advertisement
ads
  • প্রতি কুকুরকে ভ্যাকসিন: রাস্তা ও বাড়ির প্রতিটি কুকুরকে রেবিসের প্রতিষেধক দেওয়া হবে। এই কাজের দায়িত্বে রয়েছে জেলা পশু চিকিৎসা বিভাগ।

  • বাড়ি বাড়ি সমীক্ষা: ভেটেরিনারি চিকিৎসক এবং স্বাস্থ্য আধিকারিকেরা ঘরে ঘরে গিয়ে সমীক্ষা ও টিকাকরণ করবেন।

  • নিষিদ্ধ পোষ্য কেনাবেচা: পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রামে কুকুর বা অন্য পোষ্যের কেনাবেচা পুরোপুরি নিষিদ্ধ।

  • কন্ট্রোলরুম চালু: যেকোনও জরুরি প্রয়োজনে সহায়তা দিতে চালু হয়েছে কন্ট্রোলরুম।

এছাড়াও গ্রাম সংলগ্ন অন্যান্য এলাকাতেও পোষ্যদের রেবিস প্রতিরোধক ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে স্থানীয় মানুষকে আতঙ্ক না ছড়িয়ে সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Continue Reading
Advertisement