খুশির ঈদে মেতে উঠল ইসলাম ধর্মাবলম্বীরা
Connect with us

জেলার খবর

খুশির ঈদে মেতে উঠল ইসলাম ধর্মাবলম্বীরা

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: সারা দেশের সঙ্গে খুশি ঈদ পালিত হল গাজোলেও। সোমবার গাজোলের বিভিন্ন জায়গায় প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রমজান মাসের শেষে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। গাজোলের সরকারপাড়া, ময়না, দেওতলা, চাকনগর, কাটিকান্দর সহ অন্যান্য ঈদগাহ ময়দান নমাজ পাঠ করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। গাজোলের জামে মসজিদদেও ঈদের নমাজ অনুষ্ঠিত হয়৷ এদিন গাজোল পুলিশ প্রশাসনের উদ্যোগেও ঈদের শুভেচ্ছা জানানো হয় ইসলাম ধর্মাবলম্বীদের।

অন্যদিকে, মালদার চাঁচলেও ঈদ উৎসবে মেতে উঠলেন আপামর ইসলামধর্মের মানুষ। রমজান মাসে একমাস ধরে রোজা পালনের কঠোর কৃচ্ছসাধনের পর এদিন খুশীর উৎসবে সামিল হন তারা। এদিন চাঁচলের কলিগ্রাম ঈদগাহ মসজিদে নামাজপাঠে অংশ কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ। নামাজপাঠের মধ্যে দিয়ে দেওয়া হয় শান্তির বার্তাও।

আরও পড়ুন – ঈদের আগে শেষ মুহূর্তে জমে উঠেছে বিকিকিনি

নামাজপাঠ শেষে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন সকলে।এই অনুষ্ঠানকে ঘিরে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ প্রশাসনের ব্যস্ততা ছিল চোখে পড়ার মত। অপরদিকে, সোমবার খুশির ঈদে মেতে উঠলেন মুসলীম সম্প্রদায়ের মানুষেরা। দীর্ঘ এক মাস রোজা পালনের পর এদিন খুশির ঈদে সামিল হন তারা। এদিন সকাল সকাল নতুন পোশাক ও ফেজ টুপি পড়ে নিজ নিজ এলাকায় ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়েন সকলে।

Advertisement
ads

একত্রিত হয়ে এরপর একে অপরকে আলিঙ্গন করে খুশির ঈদের শুভেচ্ছা বিনিময় করে তারা।এমনই চিত্র দেখা গেলো কালিয়াগঞ্জের বিভিন্ন ঈদগাহে। এদিন কালিয়াগঞ্জ শহরের গুদরী বাজার এলাকায় ঈদগায়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের নমাজে অংশ নেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা।এদিন কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি রাম নিবাস সাহা ও থানার আই সি দেবব্রত মুখার্জি সহ বেশ কিছু কাউন্সিলার শহরের উত্তর চিড়ালপাড়া এলাকায় অবস্থিত ঈদগাহে গিয়ে ঈদের শুভেচ্ছা জানান৷

আরও পড়ুন – ঈদের মঞ্চ থেকে বিজেপিকে তোপ, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি

Continue Reading
Advertisement