জেলার খবর
ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ! অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যর দিকে
নিউজ ডেস্ক: রাতের অন্ধকারে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক তৃণমূল পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গাজোলের শালবোনা এলাকায়। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম মাজিদূর রহমান। তিনি ওই আলাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য।
নির্যাতিতা গৃহবধূ জানান তার স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে কাজ করেন। ফলে ঘরে তিনি একাই থাকেন। সেই সুযোগে রবিবার রাতে ঘরে ঢুকে ওই ব্যক্তি ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় চিৎকার চেঁচামেচি করলে শ্বশুর বাড়ির অন্যান্য সদস্যরা ছুটে এসে মাজিদূর রহমানকে ঘটনাস্থলেই আটকে দেন।
আরও পড়ুন – কাটমানি নেওয়ার অভিযোগ! তীরে তৃণমূল অঞ্চল সভাপতি
এই খবর জানতে পেরে মাজিদূর রহমানের বাড়ির লোকজন রাতেই নির্যাতিতার বাড়িতে চড়াও হয়৷ গৃহবধূর বাড়ির সদস্যদের বেধড়ক মারধর করে অভিযুক্তকে তারা ছাড়িয়ে নিয়ে যায় বলে অভিযোগ৷ সোমবার সকালে গাজোল থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূ৷ ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি।
ন্যক্কারজনক এই ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা রয়েছে৷ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে নেন৷ এদিকে ঘটনার পর থেকে এলাকায় বেপাত্তা অভিযুক্ত। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
আরও পড়ুন – পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ ৭০, হাসপাতালে চিকিৎসাধীন
