বিশ্বের খবর
মহিলা SI-কে ধর্ষণ! প্রতিনিয়ত ভিডিও দেখিয়ে চলছে ব্ল্যাকমেলও
নিউজ ডেস্ক: এবারে ধর্ষণের স্বীকার মহিলা SI। এমনকি দিনের পর দিন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। এই মর্মে অভিযোগ দায়ের করেছেন থানায় মহিলা সাব ইনস্পেক্টর। ফের মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন! কোনো শিশু বা সাধারণ নাগরিক ধর্ষণ হলে তারা অভিযোগ জানাতে আসেন পুলিশের কাছে। এবার সেই মহিলা পুলিশকেই ধর্ষণ করা হচ্ছে! ঠিক কি হয়েছে?
মহিলা সাব ইনস্পেক্টরকে ধর্ষণের অভিযোগ উঠল এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রতিনিয়ত গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে অভিযুক্ত ওই পুলিশ কনস্টেবল। জানা গিয়েছে, ওই মহিলার বয়স আনুমানিক ৩৩ বছর। ইতিমধ্যেই ওই মহিলা অফিসার দেরাদুনের প্যাটেল নগর থানায় সম্প্রতি অভিযোগ দায়ের করেছেন। তারপর ঘটনার তদন্ত শুরু হয়েছে। সেখানকার পুলিশ সুপার নিজে এই তদন্তে নজরদারি করছেন।
পুলিশ সূত্রে খবর, আট মাস আগে দেরাদুন পুলিশ ইউনিটে বদলি হয়ে এসেছিলেন ওই মহিলা সাব ইনস্পেক্টর। সেখান থেকে তাঁর বাড়ি ছিল অনেকটাই দূরে। তাই ডিউটিতে যোগ দেওয়ার শুরুর দিকে তিনি বাড়ি ফিরতে পারতেন না। কারণ, পরের দিন সকালেও ডিউটি থাকতো। সেই জন্য হোটেলে থেকে যাওযার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
সেই সময়ের সুযোগ নেন ওই পুলিশ কনস্টেবল। তাঁর জন্য হোটেলের ব্যবস্থা করে দেয় এবং অভিযুক্ত পুলিশ কনস্টেবল হোটেলে নিয়ে যায় ওই মহিলা অফিসারকে। এরপরই হোটেলের ঘরে নিরাপত্তা ঠিক আছে কি না সেই অজুহাতে ঘরে ঢোকে সে। তারপর ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিও করে রেখেছিল অভিযুক্ত। এরপর থেকেই সেই ভিডিও দেখিয়ে একাধিক বার ওই মহিলা অফিসারকে ব্ল্যাকমেল করে।
দিনের পর দিন অত্যাচারের পর অবশেষে মুখ খোলেন ওই পুলিশ অফিসার। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। এক জন মহিলা পুলিশ অফিসারের যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে সাধারণ মহিলাদের অবস্থা কী হবে?
