মানবতার আগে ধর্ম! রক্ত দিতে রোজা ভাঙলেন মুসলিম যুবকরা
Connect with us

ধর্ম

মানবতার আগে ধর্ম! রক্ত দিতে রোজা ভাঙলেন মুসলিম যুবকরা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করে শহিদ হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব — ২৩ মার্চ, ১৯৩১। তাঁদের আত্মত্যাগ আজও অনুপ্রেরণা হয়ে রয়েছে ভারতের ইতিহাসে। সেই শহিদদের স্মরণে বনগাঁ থানার কালুপুর নবতরণ সংঘে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। সেখানে প্রায় ৫০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

তবে এর মধ্যেও নজর কাড়েন কয়েকজন মুসলিম যুবক, যাঁরা রমজান মাসের রোজা পালন করছিলেন, তবু মানবসেবার স্বার্থে রোজা ভেঙে রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে ছিলেন সোহেল, মান্নানসহ আরও অনেকে। তাঁদের মতে, “মানবতার থেকে বড় কোনও ধর্ম নেই। রক্তের অভাবে যেন কারও প্রাণ না যায়, সেই উদ্দেশ্যে আমরা রক্ত দিয়েছি।”

আরও পড়ুনঃ টাকার বদলে কিডনি বিক্রি! সুদখোর মহাজনের কুকীর্তি ফাঁস, গ্রেপ্তার এক

ক্লাবের সম্পাদক সৌমেন সরকার বলেন, “ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের আত্মত্যাগের দিনটিকে স্মরণীয় করে রাখতে আমাদের এই উদ্যোগ। বনগাঁ মহকুমা হাসপাতালের রক্তের ঘাটতি মেটাতেই এই রক্তদান শিবিরের আয়োজন। আজকের দিনে মুসলিম ভাইয়েরা রোজা ভেঙে রক্তদান করেছেন, যা নিঃসন্দেহে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

Advertisement
ads

মানবসেবায় রোজা ভেঙে রক্ত দান মুসলিম যুবকদের

Continue Reading
Advertisement