গাজায় আবারও রক্তপাত, ইজরায়েলের লাগাতার হামলায় বহু মৃত্যু
Connect with us

দেশের খবর

গাজায় আবারও রক্তপাত, ইজরায়েলের লাগাতার হামলায় বহু মৃত্যু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রবিবার রাতে দক্ষিণ গাজার খান ইউনুস শহরের একটি হাসপাতালে বিমান হামলা চালানো হয়। যুদ্ধ বিরতি চুক্তির মেয়াদ শেষ হতেই নতুন করে গাজায় হামলা শুরু করেছে ইজরায়েলি বাহিনী।  এতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে প্যালেস্টাইনের স্বাস্থ্য দপ্তর। নিহতদের মধ্যে হামাসের এক শীর্ষ কমান্ডার রয়েছেন।

ইজরায়েলি সেনাবাহিনীর দাবি, হাসপাতালকে হামাস জঙ্গিরা আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছিল, তাই লক্ষ্যভেদ করে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল বারহুম নিহত হয়েছেন। গাজায় ইজরায়েলের সামরিক অভিযান ক্রমেই তীব্র হচ্ছে। গত মঙ্গলবারও বিমান হামলায় অন্তত ৫০০ জন প্রাণ হারান, যাদের বেশিরভাগই শিশু ও নারী। এছাড়া শনিবার রাতে চালানো এক পৃথক হামলায় হামাসের নেতা ও প্যালেস্টাইনের সংসদ সদস্য সালাহ আল-বারদাউইল এবং তাঁর স্ত্রী নিহত হন।

আরও পড়ুনঃ স্ট্যাচু অফ লিবার্টি ফেরত চেয়ে ফ্রান্সের দাবি, আমেরিকার প্রত্যাখ্যান

শুধু গাজা নয়, ইজরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ডেও হামলা চালিয়েছে। হেজবোল্লার ঘাঁটিকে লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। লেবাননের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা কোনো রকেট হামলা চালায়নি, তবে ইজরায়েল এই অভিযানের যৌক্তিকতা তুলে ধরে জানিয়েছে, নিরাপত্তার খাতিরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisement
ads

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন, গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করাই তাদের মূল লক্ষ্য। বন্দি বিনিময়ের জন্য সংঘর্ষবিরতি চুক্তি হলেও ইজরায়েলের দাবি, হামাস এখনও ৬০ জন বন্দিকে আটক করে রেখেছে, তাই গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়া হবে।

Continue Reading
Advertisement