রাস্তায় লরি থামিয়ে সিভিক ভলান্টিয়ারের তোলাবাজি! ভাইরাল ভিডিও
Connect with us

জেলার খবর

রাস্তায় লরি থামিয়ে সিভিক ভলান্টিয়ারের তোলাবাজি! ভাইরাল ভিডিও

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: লরি থামিয়ে পুলিশের টাকা তোলার অভিযোগ বাংলায় নতুন নয়। এই নিয়ে মাঝেমধ্যে হইচই হলেও সমস্যা যে সেই রয়েছে, তা ফের সামনে এল একবার। এ বারের ঘটনাস্থল বারাসত কলোনি মোড়। শুক্রবার রাতে প্রকাশ্য রাস্তায় লরি থামিয়ে সিভিক ভলান্টিয়ারের তোলাবাজির অভিযোগ।

ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। বারাসতের কলোনি মোড়ে লরি থামিয়ে টাকা তোলার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। সিভিক ভলান্টিয়ারের টাকা তোলার ঘটনা কেউ ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। তার থেকেই তুঙ্গে রাজনৈতিক তরজা।

রাসতের কলোনি মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে লরি থামিয়ে এক সিভিক ভলান্টিয়ারের টাকা তোলার দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়ে হয়েছে সমাজ মাধ্যমে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সিভিক ভলান্টিয়ারকে বারাসতের কলোনি মোড়ে ওভার লোডেড ট্রাকের জানলায় হাত বাড়িয়ে টাকা নিতে।

আরও পড়ুন – রোগী ভর্তিতে প্রতারণা! অভিযোগ অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে

Advertisement
ads

ওই রাস্তায় পর পর লরি দাঁড় করিয়ে সেখান থেকে টাকা তোলা চলছে জোর কদমে। লরির জানালা দিয়ে হাত বাড়িয়ে চালক টাকা দিতেই তা অবলীলা ক্রমে পকেটে পুরছেন সিভিক ভলান্টিয়ার। এই ঘটনার ভিডিও কেউ বা করা রেকর্ড করেছে। যার ফলে তুঙ্গে রাজনৈতিক তরজা।

এবিষয়ে বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার জানিয়েছেন, যে রাস্তায় লরি দাঁড় করিয়ে এক সিভিক ভলান্টিয়ার টাকা আদায় করছেন। এই অভিযোগ খতিয়ে দেখার জন্য একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। যে সিভিক ভলান্টিয়ারকে টাকা নিতে দেখা গিয়েছে, তার বিরুদ্ধে ইতিমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জানা গিয়েছে।

আরও পড়ুন – ফের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে বাস, আহত ২০ জন যাত্রী

Advertisement
ads
Continue Reading
Advertisement