কলকাতা
তদন্তে গাফিলতির অভিযোগ! সুপ্রিম নির্দেশে সোমে ফের আরজি কর মামলার শুনানি
নিউজ ডেস্ক: আরজি করে ধর্ষণ-খুন কাণ্ডে তদন্তে গাফিলতির অভিযোগ এনেছেন নির্যাতিতার পরিবার। প্রতিনিয়ত প্রথম থেকে তথ্য প্রমান লোপাট করা করা হয়েছে বলে বারংবার অভিযোগ জানিয়েছেন তারা। ফের তদন্তে গাফিলতির অভিযোগ তুলে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দৃষ্টি আকর্ষণ করেন নির্যাতিতার বাবা-মা। সেই আবেদনে সারা দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, সোমবারই কলকাতা হাইকোর্টে আরজি করে ধর্ষণ ও খুন কাণ্ডের মামলার শুনানির জন্য।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে সোমবারই কলকাতা হাইকোর্টে ফের আরজি করে ধর্ষণ ও খুন মামলার শুনানি। ধর্ষণ-খুন কাণ্ডের তদন্তে একাধিক গাফিলতির অভিযোগ তুলে পুনরায় সিবিআই তদন্ত চেয়ে আবেদন করেছেন নির্যাতিতার পরিবার।
গত সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন বর্ষীয়ান জয়মাল্য বাগচী। প্রথম দিনেই শপথ নিয়ে আরজি করের মতো হাইপ্রোফাইল ঘটনার মামলায় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে যোগ দেন বিচারপতি জয়মাল্য বাগচী। সেদিন জয়মাল্য বাগচীর উপস্থিতিতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ মামলা শোনে। এদিকে মেয়ের প্রতি হওয়া চরম অন্যায় নিয়ে সিবিআই-এর তদন্তে সন্তুষ্ট ছিলেন না অভয়ার মা-বাবা।
আরও পড়ুন – সাতমাস পর একটু হলেও স্বস্তি! মেয়ের ডেথ সার্টিফিকেট পেলেন অভয়ার বাবা-মা
তারা দাবি জানিয়েছিলেন, মূল অপরাধী সঞ্জয় রাই ছাড়াও আরও বেশ কয়েকজনকে তদন্তের আওতায় আনা যেত। এই প্রেক্ষিতেই কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা দায়ের করে অভয়ার পরিবার। কিন্তু বিচারপতি ঘোষ জানান, আরজি কর সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে বিচারাধীন, তাই শীর্ষ আদালতের অনুমতি ছাড়া তিনি এই সংক্রান্ত কোনো মামলা শুনতে পারবেন না।
এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভয়ার মা-বাবা। তারা জানিয়ে ছিলেন যে, কলকাতা হাইকোর্টে শুনানি হলে তাদের সুবিধার কথা। গত সোমবার পরিবারের তরফে আইনজীবী করুণা নন্দী সেসব তুলে ধরেন শীর্ষ আদালতে। আর এবার তাতেই সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এবার এই মামলার শুনানি করতে পারবে হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চেই শুনানিতে কোনও বাধা নেই। তাই সেই মতোই আগামী সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে হবে আরজি কর মামলার শুনানি।
আরও পড়ুন – শাশুড়িকে বাড়িতে ঢুকতে বাধা! পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ দায়ের
