সুনীতা উইলিয়ামস নাকি সুনীতা চাওলা? বিধানসভায় মুখ্যমন্ত্রীর নতুন আবিষ্কার
Connect with us

বিশ্বের খবর

সুনীতা উইলিয়ামস নাকি সুনীতা চাওলা? বিধানসভায় মুখ্যমন্ত্রীর নতুন আবিষ্কার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিধানসভায় মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক ছড়াল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করে তাঁকে ‘সুনীতা চাওলা’ বলেছেন। বিধানসভা থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, “এই বাংলার মুখ্যমন্ত্রী ইতিহাস এবং বিজ্ঞান সম্পর্কে অজ্ঞ। এর আগেও তাঁকে ভুল তথ্য দিতে দেখা গেছে।”

বিধানসভায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মহাকাশ অভিযানে সুনীতা উইলিয়ামস ও তাঁর দল যেভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, তা প্রশংসনীয়। কল্পনা চাওলা মহাকাশ থেকে আর ফিরতে পারেননি, কিন্তু সুনীতারা প্রযুক্তিগত সমস্যার মধ্যেও সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি নিয়মিত তাঁদের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছি।” সেইসঙ্গে তিনি সুনীতাকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবিও তোলেন।

আরও পড়ুনঃ নভোচারী সুনীতা উইলিয়ামসের নিরাপদ প্রত্যাবর্তন, উচ্ছ্বাসে পরিবার ও ভারত

তবে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, “মুখ্যমন্ত্রী মহাকাশ নিয়ে পড়াশোনা করছেন বলে দাবি করলেও, আজ বিধানসভায় তিনি ভুল করে ‘সুনীতা চাওলা’ বলেছেন। এর আগেও তিনি রাকেশ রোশন ও ইন্দিরা গান্ধীকে চাঁদে পাঠিয়ে দিয়েছেন। এমন একজন মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের থাকতে হচ্ছে, যিনি বুনিয়াদি জ্ঞান না রেখেই মন্তব্য করেন।” শুভেন্দুর আরও দাবি, মুখ্যমন্ত্রীর একাধিক মন্তব্যে ইতিমধ্যেই তাঁর জ্ঞানের সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে।

Advertisement
ads

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়েছে। তৃণমূলের তরফে অবশ্য দাবি করা হয়েছে, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বিকৃত করছে।

Continue Reading
Advertisement