জেলার খবর
মোবাইল ফোন ব্যবহারই কারণ! হুগলিতে এক বছরে উধাও ৮০০-এর বেশি কিশোরী
নিউজ ডেস্ক: শুধুমাত্র হুগলি জেলা থেকেই গত এক বছরে ৮০০-এর বেশি নাবালিকা নিখোঁজ। এই ঘটনা ব্যাপক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ হিসেবে জানা যাচ্ছে, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণেই এই প্রবণতা বাড়ছে বলে মনে করছে মহিলা কমিশন। সত্যিই কি মোবাইল ফোন ব্যবহারই কারণ হতে পারে? কিন্তু, এই ব্যাপার উদ্বেগ বাড়িয়ে চলেছে।
জাতীয় মহিলা কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে শুধুমাত্র হুগলি জেলা থেকে নিখোঁজ হয়েছে ৮০০-এর বেশি কিশোরী! হুগলি জেলায় এবার নাবালিকাদের নিখোঁজ এবং বাল্যবিবাহের মতো ঘটনা ক্রমশ উদ্বেগ বাড়িয়েছে মহলে। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণেই এই প্রবণতা বাড়ছে বলে মনে করছে কমিশন।
আরও পড়ুন- চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ! অভিযোগের তীরে তৃণমূল নেতা
সোমবার চুঁচুড়ার সার্কিট হাউসে হুগলি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার। বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি জেলার অতিরিক্ত জেলা শাসক, গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মহিলা কমিশনের পক্ষ থেকে জানানো হয়, হুগলির জেলার গ্রামীণ অঞ্চলেই নাবালিকা নিখোঁজের ঘটনা বেশি। এই অঞ্চলে এক বছরে ৮০০-এর বেশি নাবালিকা নিখোঁজের ঘটনা ঘটেছে।
মহিলা কমিশনের বক্তব্য অনুযায়ী, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণেই নাবালিকাদের নিখোঁজ হওয়ার হার বেড়েই চলেছে। কারণ হিসেবে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় যোগাযোগের মাধ্যমে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব, ব্ল্যাকমেইল অথবা প্রতারণার ফাঁদে পা দিয়ে মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই পাচার চক্রের হাতেও তারা ধরা পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন-বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার ৯৫ কেজি সোনার বিস্কুট এবং নগদ ৯০ কোটি টাকা
