কোচবিহার
চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ! অভিযোগের তীরে তৃণমূল নেতা
নিউজ ডেস্ক: দিনহাটায় এক মহিলাকে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বড় আটিয়াবাড়ি ২ নং অঞ্চলের সভাপতি আব্দুল মান্নানের বিরুদ্ধে।অভিযোগ, মান্নান নির্যাতিতা কে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার চাকরি দেওয়ার নাম করে নির্যাতিতার বাবার কাছ থেকে ৫ লক্ষ টাকা নেয়।
কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি না হওয়ায় মহিলার পরিবার টাকা ফেরত চাইলে মান্নান তালবাহানা শুরু করে।এরপর গত ১৪ই মার্চ মান্নান মহিলাকে চাকরির ইন্টারভিউয়ের কথা বলে তার বাবার বাড়ি থেকে গাড়িতে করে নিয়ে যায়। দিনহাটার ঝুড়িপাড়ায় একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে মান্নান মহিলাকে ধর্ষণ করে এবং তার নগ্ন ছবি ও ভিডিও মোবাইল ফোন তুলে রাখে।
আরও পড়ুন- পথ দুর্ঘটনার নামে ছক, স্ত্রীকে খুনের অভিযোগে ধরা পড়ল যুবক
এরপর মহিলাকে হুমকি দিয়ে বলা হয়, যদি টাকা ফেরত চাওয়া হয় তবে তার স্বামীর মোবাইল ফোনে এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও প্রকাশ করা হবে। গতকাল রাতে নির্যাতিতা মহিলা ও তার বাবা দিনহাটা মহিলা থানায় মান্নানের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই মান্নানকে গ্রেপ্তার করে।
অভিযোগকারী মহিলার বাবা জানান, গতকাল থানায় অভিযোগ দায়ের করার পর তারা লিখিত অভিযোগ পত্রের রিসিভ কপি পাননি। আজ সকালে সেই কপি দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, দিনহাটা মহিলা থানার ওসি জানিয়েছেন যে মান্নান গতকাল রাতেই পালিয়ে গিয়েছেন।
বিজেপির নেতা বিরাজ বোস বলেন, এরকম ঘটনা এই সরকারের আমলে আমরা বারবারই দেখতে পারছি। দিনহাটা ব্যাতিক্রম নয়,দিনহাটা সব সময়ই খবরের শিরোনামে থাকে।
আরও পড়ুন- ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার
