মেক্সিকান স্বাদের মজাদার চিকেন বুরিটো—প্রতিটি কামড়েই তৃপ্তি!
Connect with us

ফুড

মেক্সিকান স্বাদের মজাদার চিকেন বুরিটো—প্রতিটি কামড়েই তৃপ্তি!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গরম ও নরম রুটির মাঝে মুচমুচে, মশলাদার চিকেনের স্বাদ, সাথে ক্রিমি টেক্সচার ও সামান্য ঝাল—এই মজাদার সংমিশ্রণই চিকেন বুরিটোকে করে তোলে অতুলনীয়। প্রতিটি কামড়ে মেলে মেক্সিকান স্বাদের ঝলক, যা একদিকে যেমন মুখে লেগে থাকার মতো, অন্যদিকে তৃপ্তিদায়কও। নরম রোলের ভেতরে থাকা রসালো উপাদানগুলোর ভারসাম্য একে করে তোলে একটি সম্পূর্ণ খাবার, যা খেতে যেমন সুস্বাদু, তেমনি সহজে বহনযোগ্য। তাই চলুন জেনে নেওয়া যাক রেসেপিটি।

উপকরণ:

  • ২৫০ গ্রাম চিকেনের বুকের মাংস (কিউব করে কাটা)
  • ১ টেবিল চামচ লেবুর রস
  • ১ চা চামচ লবণ
  • ১ চা চামচ গোলমরিচ গুঁড়া
  • ১ চা চামচ জিরা গুঁড়া
  • ১ চা চামচ পাপ্রিকা (ঝাল পছন্দ হলে বাড়িয়ে নিতে পারেন)
  • ১ চা চামচ রসুন বাটা
  • ১ চা চামচ টমেটো সস
  • ২ টেবিল চামচ অলিভ অয়েল
  • ২টি টরটিলা রুটি (গমের আটার রুটি বা পার্থা ব্যবহার করতে পারেন)
  • ১ কাপ রান্না করা বাসমতি বা ব্রাউন রাইস
  • ১/২ কাপ রান্না করা রাজমা বা ব্ল্যাক বিনস
  • ১/২ কাপ গ্রেট করা চিজ (চেডার বা মজারেলা)
  • ১/৪ কাপ টমেটো কুচি
  • ১/৪ কাপ ক্যাপসিকাম কুচি
  • ১/৪ কাপ পেঁয়াজ কুচি
  • ১/৪ কাপ লেটুস কুচি
  • ২ টেবিল চামচ সাওয়ার ক্রিম (ঐচ্ছিক)
  • ২ টেবিল চামচ সালসা সস
  • ১ টেবিল চামচ মায়োনিজ

আরও পড়ুনঃচাইনিজ রেস্টুরেন্টের স্টাইলিশ হাক্কা নুডলস, এবার ঘরেই বানান

 প্রণালী:

প্রথমে একটি পাত্রে চিকেন, লেবুর রস, লবণ, গোলমরিচ, জিরা গুঁড়া, পাপ্রিকা, রসুন বাটা ও অলিভ অয়েল মিশিয়ে ২০-৩০ মিনিট মেরিনেট করুন।তারপর মাঝারি আঁচে ফ্রাইপ্যানে ১ টেবিল চামচ তেল দিন এবং মেরিনেট করা চিকেন দিয়ে ৭-১০ মিনিট ভাজুন। ভালোভাবে রান্না হয়ে গেলে নামিয়ে নিন।এইবার   একটি টরটিলা রুটি হালকা গরম করে নিন।তারপর রুটির মাঝখানে প্রথমে রান্না করা রাইস ও বিনস দিন। এর উপর চিকেনের টুকরো, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, লেটুস ও চিজ ছড়িয়ে দিন। এরপর সালসা সস, মায়োনিজ ও সাওয়ার ক্রিম দিন। রোলটি দুই পাশে ভাঁজ করে শক্তভাবে মুড়িয়ে নিন। তারপর রোলটি গ্রিলে হালকা ভেজে নিতে পারেন বা সরাসরি পরিবেশন করতে পারেন। আর সাথে বাড়তি সালসা সস বা টমেটো সস পরিবেশন করতে পারেন। এবার মজাদার চিকেন বুরিটো উপভোগ করুন।