রাজনীতি
২৬’এর আগে বিরাট ধাক্কা! তৃণমূলে যোগদান করলেন বিজেপি বিধায়িকা
নিউজ ডেস্ক: জল্পনায় সিলমোহর দিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন হলদিয়ার বিজেপি বিধায়িকা তাপসী মন্ডল। সোমবার বিকেলে তৃণমূল ভবনে ঘাসফুল শিবিরে যোগদান করলেন হলদিয়ার বিজেপি বিধায়িকা। ২৬-এর আগে বোরো ধাক্কা পদ্ম শিবিরে। এদিন একইসঙ্গে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি নেতা শ্যামল মাইতিও।
শুভেন্দু অধিকারীর গড়ে জোর ধাক্কা। ২০২১ সালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপসী। তবে এবারই যে প্রথম দলবদল করলেন এমনটা নয়। এর আগে ২০২০ সালে তিনি সিপিএম ছেড়ে এসেছিলেন বিজেপিতে। এবার ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে সেই তাপসী চলে গেলেন তৃণমূলে। তাঁর আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন হলদিয়ার বিজেপি বিধায়িকা। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
আরও পড়ুন-রাজ্যপালের নাম করে চলছে প্রতারণা! সতর্ক করল রাজভবন
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পূর্ব মেদিনীপুরে অধিকারীদের সঙ্গে বিজেপির একাংশের বনিবনা হচ্ছিল। আর সেই সুযোগটা কাজে লাগাল তৃণমূল কংগ্রেস। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই বিজেপি ছেড়ে তাপসী এবং শ্যামলের তৃণমূলে যোগদান বিজেপির জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
তৃণমূলে যোগদান করে তাপসী মন্ডল বলেন, বাংলার মানুষের মনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রগতিশীল বাংলায় বিভাজনের রাজনীতি করা হচ্ছে। এই রাজনীতি মেনে নেওয়া কঠিন হচ্ছিল। একাধিকবার বিভিন্ন ভাবে প্রতিবাদ করেও কোনও লাভ না হওয়ায় তৃণমূলে যোগদান করেছি।
তিনি আরও বলেন, আমি দেখলাম লোকসভার জায়গায় দাঁড়িয়ে ঐক্যটা ভেঙে দিয়ে বিভাজন তৈরি হচ্ছে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একসঙ্গে চলার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। আগেও যখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ছিলাম তখনও কোনও কাজের সুযোগ পেতাম না। বিজেপিতে গিয়েও কোনও কাজের মধ্য়ে যুক্ত হতে পারিনি। শিক্ষিত বেকার প্রতিনিয়ত বাড়ছে।
আরও পড়ুন-নারী নির্যাতনের বিরুদ্ধে হাইকোর্টের কড়া নির্দেশ, ১৮০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি
