চার হাজার মানুষের বসবাস! তীব্র জলসংকটের মুখে ভানুকুমারী গ্রাম
Connect with us

রাজ্যের খবর

চার হাজার মানুষের বসবাস! তীব্র জলসংকটের মুখে ভানুকুমারী গ্রাম

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: তীব্র জলসংকট দেখা দিয়েছে তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারী-১ গ্রাম পঞ্চায়েতের চর ভানুকুমারী এলাকায়। বাড়ি বাড়ি পানীয় জলের কল পৌঁছে গেলেও মিলছে না পানীয় জল। তার ফলে পানীয় জলের অভাবে ভুগচ্ছে এলাকাবাসি। প্রায় চার হাজার মানুষের বসবাস রয়েছে এই গ্রামে।

পানীয় জলের দাবিতে সোমবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ,গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনকে জানিয়ে আসার পরেও এই সমস্যার কোনো সমাধান মেলেনি। বাড়ি বাড়ি পানীয় জল না মেলায় প্রায় দু কিলোমিটার দূর থেকে জল এনে খেতে হচ্ছে তাদের।

তুফানগঞ্জ-২ নং পঞ্চায়েত সমিতি সভাপতি শীতল চন্দ্র দাস বলেন, আগেও এরকম ধরনের সমস্যা ছিল। গত বৃহস্পতিবার ইঞ্জিনিয়াদের নিয়ে জল সপ্তাহ মিটিং এ সবকিছু আলোচনা করা হয়েছে।কিছু কিছু মেটেবিয়্যালস গুলো আসতে একটু দেরি হচ্ছে। বেশি দিন সময় লাগবে না,দ্রুত পানীয় জলের সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।

আরও পড়ুন-সর্বশান্ত পরিবার! বিধ্বংসী আগুনে পুড়ল ৪টি বাড়ি, চাঞ্চল্য রায়গঞ্জে

Advertisement
ads

পঞ্চায়েত সদস্য মানেকা খাতুন বলেন,গভীর নলকূপের আয়রনযুক্ত জল খাওয়ার ফলে চর্মরোগ থেকে পেটের সমস্যাজনিত রোগব্যাধিতে ভুগতে হচ্ছে তাদের। মাননীয় মুখ্যমন্ত্রী কাছে পানীয় জলের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

গ্রামবাসী শাহাজিতা বিবি বলেন, রোমজান মাস চলায় পানীয় জল না মেলায় শারিরীক দিক থেকেও অসুবিধা হচ্ছে সাথে গৃহস্থ কাজ করতে সমস্যার পড়তে হচ্ছে।

গ্রামবাসী মজিবর মিয়া বলেন, দুই বছর ধরে বাড়ি বাড়ি পানীয় জল পাচ্ছি না।২০১১ সালে টাইমকল ভেঙে দেওয়ার পর বাড়ি বাড়ি টিপ কলের ব্যবস্থা করে দিয়েছে কিন্তু জল মেলেনি এখনও। এমনটাও বলেছেন তিনি দুই তিন দিনের মধ্যে জল না পেলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে তারা।

গ্রামবাসী মোহাম্মদ আজগর আলী বেপারী বলেন,অক্লান্ত পরিশ্রম করে রোজার শরীর নিয়ে তিন কিলোমিটার দূরে থেকে জল এনে খেতে হচ্ছে তাদের। পানীয় জল না পেলে জাতীয় সড়ক অবরোধের পথে নামবে তারা এমনটাই দাবি জানান তিনি।

Advertisement
ads

আরও পড়ুন-একবার খেলে বারবার চাইবে – মজাদার দই কাবাবের স্বাদ নিন!