প্রকাশ্য রাস্তায় ফের সাংবাদিক খুন! চাঞ্চল্য উত্তরপ্রদেশের সীতাপুরে
Connect with us

দেশের খবর

প্রকাশ্য রাস্তায় ফের সাংবাদিক খুন! চাঞ্চল্য উত্তরপ্রদেশের সীতাপুরে

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: প্রকাশ্য দিবালোকে ফের সাংবাদিক খুনে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে। ফের সাংবাদিক হত্যা যোগী রাজ্যে। উত্তরপ্রদেশে দিবালোকে এক সাংবাদিককে খুন করা হয়েছে। তবে কেন এই ঘটনা ঘটলো? আর করে এই ঘটনা ঘটিয়েছে? তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত ওই সাংবাদিকের নাম রাঘবেন্দ্র বাজপাই। তাঁর বয়স ৩৬ বছর। তিনি একটি হিন্দি দৈনিকের স্থানীয় সংবাদদাতা ছিলেন বলে খবর। তবে কী কারণে এই হত্যা? বিশেষ কোনও খবর ফাঁসের কারণেই কি এই শাস্তি? সেই বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সীতাপুর জেলার মাহোলি থানা এলাকায় শনিবার বিকেলের দিকে নিজের বাইকে করে যাচ্ছিলেন নিহত সাংবাদিক রাঘবেন্দ্র বাজপাই। মাহোলি ওভারব্রিজের কাছে তাঁর রাস্তা আটকানো হয় বলে অভিযোগ। মোট তিনটি গুলি করা হয় তাঁকে। লখনউ-দিল্লি জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটে শনিবার।

আরও পড়ুন-ডেটিং অ্যাপে আলাপ, প্রেম, তারপর মৃত্যু! কিশোরী হত্যায় গ্রেফতার প্রেমিক ও সঙ্গিনী

Advertisement
ads ads

তিনটি গুলির মধ্যে বুকে ও কাঁধে একটি করে গুলি লাগে তাঁর। দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান রাঘবেন্দ্র। সঙ্গে সঙ্গে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

ঘটনার খবর পেয়ে পুলিশ অকুস্থল ও হাসপাতালে যায়। মাহোলি, ইমালিয়া এবং কোতোয়ালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে আশপাশের এলাকায় তল্লাশি চলছে।

আরও পড়ুন-তেলঙ্গানায় সুড়ঙ্গ বিপদ! ১৬ দিনের মাথায় মিলল এক শ্রমিকের দেহ

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads