জেলার খবর
জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ক্লাস নিলেন মহকুমা শাসক
নিউজ ডেস্ক : জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে বৃহস্পতিবার ক্লাস নিলেন মহকুমা শাসক। প্রাথমিক স্কুল এবং শিশু শিক্ষা কেন্দ্রের পর এবার জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে ক্লাস নিলেন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তথা জলপাইগুড়ি গভ: ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন ছাত্র তমোজিৎ চক্রবর্তী। স্কিল এন্ড পার্সোনালিটি ডেভলপমেন্ট প্রোগ্রামের তত্বাবধানে যারা এখানে বিটেক গ্রাজুয়েট হয়ে যারা বের হবেন তাদের নিয়েই আজকের আলোচনা সভা ছিল।
জলপাইগুড়ি গভ: ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ড: অমিতাভ রায় বলেন, স্কিল এন্ড পার্সোনালিটি ডেভলপমেন্ট প্রোগ্রামের তত্বাবধানে এখানে বিটেক গ্রাজুয়েটদের যারা বের হবেন তারা কীভাবে ইন্ডাস্ট্রির জন্য ফিট হতে পারেন সেটাই আজকের মূল প্রোগ্রাম ছিল। জলপাইগুড়ির মহকুমা শাসক এখান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং করেছেন। মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, “আমি জলপাইগুড়ি গভ: ইঞ্জিনিয়ারিং কলেজের আমি ২০০৬ সালের ছাত্র।আজ আমি পার্সোনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে এসে ভালো লাগছে। এই ছাত্ররা আগামীতে রাজ্য ভালো জায়গায় নিয়ে যাবেন এটাই মনে করি।
অন্যদিকে, রাজ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য ইটাহারের উচ্চ মাধ্যমিক সেন্টার গুলো পরিদর্শন করলেন বৃহস্পতিবার। এদিন মালদা থেকে সোজা উত্তর দিনাজপুরের ইটাহারের ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয় সহ বেশ কয়েকটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টারে পরিদর্শন করেন। এদিন তিনি বলেন, এখনও পর্যন্ত ভালোভাবেই পরীক্ষা চলছে ইটাহারে। তবে, গতকাল মালদায় যে ঘটনা ঘটেছে , অভিযুক্ত ছাত্রদের কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। তাদের পৃথক শ্রেনী কক্ষে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে জানান চিরঞ্জীব ভট্টাচার্য।
