বেশ কিছু দাবি নিয়ে উপাচার্যকে সময় সীমা বেঁধে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা!
Connect with us

কলকাতা

বেশ কিছু দাবি নিয়ে উপাচার্যকে সময় সীমা বেঁধে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সোমবারের পর আজ মঙ্গলবারও থমথমে পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে। চলছে পেন ডাউন কর্মসূচি। মঙ্গোল ও বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ডিএসএফ-সহ কয়েকটি অতিবাম ছাত্র সংগঠন। পাশাপাশি এই দুদিন বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ এবং গবেষণাগার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শহর তথা রাজ্যের বিভিন্ন জায়গায় পৃথক পৃথক কর্মসূচির ডাক দিয়েছে ডিএসএফ-সহ কয়েকটি অতিবাম ছাত্র সংগঠনের সদস্যরা।

সোমবার রাতে জিবি বৈঠকে আন্দোলনরত ছাত্রদের তরফে বেশ কয়েকটি দাবি-দাওয়া উঠে এসেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ক্যাম্পাসে এসে ছাত্রদের সঙ্গে কথা বলতে হবে। পাশাপাশি আহত ছাত্রদের সমস্ত চিকিৎসার খরচ বহন করে হবে বিশ্ববিদ্যালয়কেই।
এছাড়া পড়ুয়াদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে তা উপাচার্যকে সরকারের সঙ্গে কথা বলে তুলে নেওয়ার ব্যবস্থা করতে হবে শীঘ্রই।

আরও পড়ুনঃহিমানি হত্যাকাণ্ডে প্রকাশ্যে দেহ লোপাটের ফুটেজ! রোমহর্ষক দৃশ্য 

অপরদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিসরে ছাত্রছাত্রীদের উপর দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ সংশ্লিষ্ট ধারায় অভিযোগ দায়ের করার ব্যবস্থা করতে হবে কলেজ কর্তৃপক্ষ কেই। আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ১দিনের মধ্যে যদি উপাচার্য ক্যাম্পাসে না আসেন, তাহলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন ছাত্র-ছাত্রীরা। দরকার পড়লে উপাচার্যের ঘরের সামনে অবস্থানেও বসবেন আন্দোলনকারীরা। সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য শীঘ্রই একটি গণ কনভেনশনেরও ডাক দিতে চলেছেন পড়ুয়ারা।

Advertisement
ads

বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা উপাচার্য ভাস্কর গুপ্তকে সময়সীমা বেঁধে দিলেও মঙ্গলবারও বিশ্ববিদ্যালয়ে আসছেন না উপাচার্য। সূত্রের খবর, উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি এই মুহূর্তে গ্গুরুতর অসুস্থ। এখনও তাঁর রক্তচাপ ওঠানামা করছে। অসুস্থতার কারণে বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি।