ভাইরাল খবর
হিমানি হত্যাকাণ্ডে প্রকাশ্যে দেহ লোপাটের ফুটেজ! রোমহর্ষক দৃশ্য
ডিজিটাল ডেস্কঃ উল্লেখ্য, শনিবার রোহতকের বাসস্ট্যান্ডের ধারে পরিত্যক্ত এক নীল স্যুটকেস থেকে উদ্ধার হরিয়ানার হিমানি নারওয়ালের মৃতদেহ। মৃতের তরুণীর হাতে ছিল মেহেন্দি ও গলায় স্কার্ফ। এমনকি তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন ছিলষ্ট। জনপ্রিয় ও সক্রিয় কংগ্রেস নেত্রীর হত্যাকাকংগ্রেস নেত্রীণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই সাড়া পড়ে যায় দেশে।
এরপর ঘটনার তদন্তে নেমে শচীন নামে এক যুবককে দিল্লি থেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, সোশ্যাল মিডিয়াতে হিমানির সঙ্গে বন্ধুত্ব হয় শচীনের এবং তাদের সম্পর্ক পরে প্রেমের রূপ নেয়। হিমানি যে বাড়িতে একা থাকতেন সেই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল শচীনের। গত ২৭ ফেব্রুয়ারি রাতেও হিমানির সঙ্গে ছিলেন শচীন। জানা যাচ্ছে, পরদিন সকালে তীব্র বচসা হয় দুজনের মধ্যে। যার জেরে কংগ্রেস নেত্রী ওরফে হিমানিকে ওড়না দিয়ে বেঁধে মোবাইলের চার্জারের তার দিয়ে শ্বাসরোধ করে খুন করে শচিন।
আরও পড়ুনঃঅযোধ্যার রামমন্দিরে বিস্ফোরণের স্বড়যন্ত্র! গ্রেনেড-সহ গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি
প্রেমিকের সঙ্গে রাত কাটানোর পর, সকালে প্রেমিকের হাতেই খুন হরিয়ানার কংগ্রেস নেত্রী তথা হিমানি নারওয়াল। এবার হত্যাকাণ্ডের পর প্রকাশ্যে দেহ লোপাটের রোমহর্ষক সিসিটিভি ফুটেজ। ফুটেজে দেখা যাচ্ছে হত্যার পর হিমানির দেহ ট্রলিতে করে ভরে নিয়ে যাচ্ছে অভিযুক্ত শচীন। পুলিশের দাবি, যে ট্রলিব্যাগ টেনে নিয়ে যাওয়া হচ্ছে, গত শনিবার এই ব্যাগ থেকেই উদ্ধার হয় হিমানির দেহ।
পুলিশের আরও দাবি, হিমানীকে খুন করার পর তথ্য-প্রমাণ লোপাট করতে তার মৃতদেহ ওই ট্রলিব্যাগে ঢোকায় সচিন। এরপর হিমানির গয়না, মোবাইল, ল্যাপটপ-সহ অন্যান্য জিনিস নিয়ে স্কুটিতে করে বাহাদুরগড়ে নিজের বাড়িতে যায়। পরে রাত ১০টা নাগাদ আবার হিমানির বাড়িতে এসে একটি অটো ভাড়া নিয়ে ট্রলি সহ দেহ ফেলে আসে।
