খেলার খবর
বড় ঝাটকা! ৩০০-তম ম্যাচে হতাশ বিরাট কোহলি
একের পরপর এক রেকর্ড গড়ে চলেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।রবিবার নিজের ৩০০ তম ওয়ানডে ক্রিকেট ম্যাচে মাঠে নামছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।ইতিমধ্যে ওয়ানডে ক্রিকেটে ১৪০০০ রান করার রেকর্ড ছুয়ে ফেলেছেন ‘চীকু’ মানে বিরাট কোহলি।১৪ হাজার রানের মাইল ফলক ছোঁওয়া তৃতীয় ক্রিকেটার বিরাট।
১৪ হাজারি মাইল ফলকের ঘরে তার আগে রয়েছেন দুই ব্যাটসম্যান। একজন শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা এব্ অন্যজন ভারতের শচীন তেন্ডুলকর।তবে দুই ক্রিকেটারকে টপকে দ্রুততম ১৪০০০ রান পূর্ণ করার নজির গড়ে ফেলেছেন বিরাট কোহলি।কুমার সঙ্গাকারা ৩৭৮ ইনিংস খেলে করেছেন ১৪২৩৪ রান এবং শচীন তেন্ডুলকর ৩৫০ টি ইনিংস খেলে করেছেন ১৮২৪৬ রান।
সেখানে বিরাট কোহলি ২৮৭ টি ইনিংস খেলে পূর্ণ করেছেন ১৪০০০ রান।রবিবার ৩০০ তম ম্যাচ খেলতে নামার আগে কোহলির ঝুলিতে রান রয়েছে ১৪০৮৫।অর্থাৎ একদিনের ক্রিকেটে আর ১৪৯ রান সংগ্রহ করতে পারলেই কুমার সাঙ্গাকারাকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসাবে নাম লেখাবেন বিরাট কোহলি।
রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জীবনের ৩০০ তম একদিনের ম্যাচ খেলার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। পাশাপাশি আজ বিরাটের সামনে একাধিক রেকর্ড গড়ার হাতছানি।নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান রয়েছে শচীনের। তিনি ৪২ ম্যাচে ১৭৫০ রান করেছিলেন। সেই রেকর্ড আজ ভেঙে দিতে পারেন কোহলি। তিনি ৩১ ম্যাচে ১৬৪৫ রান করেছেন।
আরও পড়ুন – পাকিস্তানের মাঠে জাতীয় সঙ্গীত বিভ্রাট চ্যাম্পিয়ন্স ট্রফিতে! দর্শকদের চিৎকারে বন্ধ হল গান, তারপর?
রবিবার ১০৬ রান করলে সেই রেকর্ড ভেঙে ফেলবেন বিরাট। সেঞ্চুরি করতে পারলে কিউয়িদের বিরুদ্ধে সর্বাধিক শতরান করার রেকর্ডও গড়ে ফেলতে পারবেন বিরাট।এই ম্যাচে টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড।চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ এ থেকে আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত ও নিউজিল্যান্ড।ফলে নিয়মরক্ষার এই ম্যাচ গ্রুপ শীর্ষে থাকার লড়াই।
অস্ট্রেলিয়া না কি দক্ষিন আফ্রিকা কে হবে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ?তা জানা যাবে আজকের ম্যাচের ফলের পর।গত ম্যাচের প্রায় একই দল মাঠে নামিয়েছে ভারত।শুধুমাত্র হর্ষিত রানার জায়গায় দলে এসেছেন স্পিনার বরুন চক্রবর্তী। তবে নয়া রেকর্ড গড়া হলো না বিরাটের। শেষপর্যন্ত মাঠে নেমে ১৪ বল খেলে ১১ রানে হেনরির বলে ক্যাচ তুলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন বিরাট।
আরও পড়ুন – চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘পাকিস্তান’ -এর নাম সম্প্রচারে রাখেনি ভারতের মিডিয়ারা
