লজ্জায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা! ফাঁকা ঘরে ঢুকে শ্লীলতাহানি
Connect with us

দেশের খবর

লজ্জায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা! ফাঁকা ঘরে ঢুকে শ্লীলতাহানি

Dwip Narayan Chakraborty

Published

on

ফাঁকা বাড়ি পেয়ে কিশোরীকে হেনস্তার অভিযোগ উঠলো প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এরপরই লজ্জায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরীর। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরী। ডাক্তাররা জানিয়েছে, ওই কিশোরীর শরীরের ৬০শতাংশ অংশ পুড়ে গিয়েছে।

ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরী হয়েছে উত্তরপ্রদেশের লখনউয়ের মালিহাবাদ এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ১৭ বছরের ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে শারীরিক হেনস্তা করে প্রতিবেশী এক যুবক। তখন ওই কিশোরী চিৎকার করলে পালিয়ে যায় ওই যুবক। পুরো ঘটনায় লজ্জিত বোধ করে কিশোরী। ভয় ছিল এই ঘটনা বাইরে জানাজানি হলে তাঁর এবং তাঁর পরিবারের সম্মান থাকবে না। তাই গায়ে আগুন দিয়ে বসে সে।

আরও পড়ুন – নিজের মেয়েকে বাড়িতে একা পেয়ে যৌন নির্যাতন বাবার! যাবজ্জীবন কারাদণ্ড

নির্যাতিতা কিশোরীর বাবা পেশায় গাড়ি চালক। ঐদিন তারা কেউই বাড়ি ছিলেন না বলে জানিয়েছেন নির্যাতিতার বাবা। এরপর পাড়ার লোকজন তাদের ফোন করে ঘটনা জানালে তাঁরা বাড়ি এসে দেখেন তাঁর মেয়ের গায়ে আগুন। এরপর তড়িঘড়ি তাঁরা মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। হাসপাতাল সূত্রে খবর, এখনও তাঁর শারীরিক অবস্থা আশঙ্কা জনক।

Advertisement
ads

এদিকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন নির্যাতিতার বাবা-মা। সে দিনই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি এলাকার সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন – শরীরে নির্যাতনের দাগ! হরিয়ানায় খুন কংগ্রেস নেত্রী

Continue Reading
Advertisement