বিনোদন
সাধিকার বেশে তামান্না! প্রয়াগরাজের মহাকুম্ভে ‘ওডেলা ২’-এর ঝলক প্রকাশ
শেষ লগ্নে মহাকুম্ভ। শিব রাত্রিতে সমাপ্তি হবে এই মহা মেলার সমাপ্তি। মহাকুম্ভে পুন্য লেভার আসায় দেশ-বিদেশের বহু ভক্তরা এসে ডুব দিয়েছেন কুম্ভে। বাকি নেই বলিউড তারকারাও। একে একে সকলেই এসে ডুব দিয়েছেন মহাকুম্ভে এসে। ২৬ জানুয়ারি শুরু হয়েছে উত্তরপ্রদেশে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা। মেলা চলবে ২৬ ফেব্রিয়ারি পর্যন্ত।
এবার এই মহাকুম্ভে ছুটে গেলাম বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। অবশ্য নতুন এক সফরের উদ্দেশ্য নিয়েই মহাকুম্ভে যোগ দিয়েছেন অভিনেত্রী। প্রয়াগরাজের ত্রিবেণি সঙ্গমে গিয়ে ইতিমধ্যেই বহু তারকা পুণ্যস্নান করেছেন। তালিকায় রয়েছেন সলমান খান, শাহ রুখ খান, ভিকি কৌশল, বিজয় দেবেরাকোন্ডা, নিমরত কৌর, হেমা মালিনী, এষা গুপ্ত এছাড়াও অনেকে।
আরও পড়ুন – দোল ছাপরি দের উৎসব! বিতর্কিত মন্তব্য করে বসলেন নৃত্য পরিকল্পক ফারহা খান, অভিযোগ দায়ের
মহাকুম্ভে গেলেও, পুণ্যস্নানে দেখা যায়নি অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। তামান্না গিয়েছিলেন তাঁর নতুন ছবি ওডেলা ২ এর ঝলক প্রকাশের জন্য। ছবির গোটা দল নিয়েই মহাকুম্ভে পৌঁছে ছিলেন তামান্না। সেই ছবির সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, প্রয়াগরাজের মহাকুম্ভে ওডেলা ২-এর ঝলক প্রকাশ হল। সত্যিই এক পবিত্র সূচনা।
ছবির এক ঝলকেও অভিনেত্রীকে সাধিকার বেশে দেখা গিয়েছে। গেরুয়া ও খয়েরি রঙের পোশাক ও সঙ্গে রুদ্রাক্ষের মালা। কপালে মহাদেবের তিলক আঁকা। মহাকুম্ভে এসে ছবির ঝলক প্রকাশ্যে আনায় নিজেকে সৌভাগ্যবতী বলে মন্তব্য করেন অভিনেত্রী।
