সনাতন ধর্মকে অপমান! ২ সপ্তাহের মধ্যে ফারহাকে ক্ষমা চাওয়ার নির্দেশ
Connect with us

বিনোদন

সনাতন ধর্মকে অপমান! ২ সপ্তাহের মধ্যে ফারহাকে ক্ষমা চাওয়ার নির্দেশ

Dwip Narayan Chakraborty

Published

on

তথাকথিত খ্যাত নামীদের মন্তব্যের জেরে দেশ জুড়ে বিতর্কের ঢেউ সারা ফেলেছে! রণবীর এলাহাবাদিয়ার পর এবার নাম উঠে এল ফারহা খানের। বিতর্কিত মন্তব্য করে বসলেন নৃত্য পরিকল্পক ফারহা খান। এমনকি অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে।

শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার সঙ্গম মন্তব্য ঝড় তুলেছিল দেশ জুড়ে। সেই মন্তব্যর জের এতটাই সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গিয়েছে মামলা। রণবীরের পর এবার নৃত্য পরিকল্পক ফারহা খানের গলায় বিতর্কিত মন্তব্যের ঢেউ দেশ জুড়ে।

নৃত্য পরিকল্পক ফারহা খান এখন এক রন্ধন সংক্রান্ত রিয়্যালিটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। কয়েকদিন আগেই নৃত্য পরিকল্পক ফারহা খান আসন্ন রংয়ের উৎসব নিয়ে এক মন্তব্য করে করেছেন। ফারহা বলেছেন, দোল ছাপরি দের অনুষ্ঠান!

ফারহার এই মন্তব্যে শুধু যে উৎসব টাকে ছোট করা হয়েছে এমনটা নয়। এই মন্তব্যের জেরে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ছোট করা হয়েছে। এভাবে বিশেষ এক সম্প্রদায়কে নিশানা বানিয়ে আদতে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হেনেছেন এবং অনেক ছোট করে দেখিয়েছেন হিন্দুদের রংয়ের উৎসবকে।

Advertisement
ads ads

ফারহার এই ধরণের মন্তব্য সাম্প্রদায়িক বলে আখ্যা দিয়েছেন হিন্দুস্তানি ভাউ – এর এক আইনজীবী। এমনকি বিকাশ ফতক নামে এক ব্যক্তি খার থানায় ফারহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, তিনি ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ১৯৬, ২৯৯, ৩০২ এবং ৩৫৩ অনুযায়ী ফারহার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। তবে ফারহার এই মন্তব্য শুনে হতাশ তাঁর অনুরাগীরা।

দোল ছাপরি দের উৎসব এই মন্তব্যে শনিবার অভিযোগ দায়েরের পর এবার ২ সপ্তাহের মধ্যে ক্ষমা চাওয়ার হুমকি বলিউড পরিচালক ফারহা খানকে। এবার হুমকির মুখে বলিউডের জনপ্রিয় পরিচালক তথা কোরিওগ্রাফার।

Continue Reading
Advertisement ads