দেশের খবর
মহাকুম্ভে মহা বিতর্ক! মহিলাদের স্নানের ছবি অনলাইনে বিক্রির অভিযোগ
এবার মহাকুম্ভ নিয়ে নয়া বিতর্ক সৃষ্টি সমাজ মাধ্যমে। একের পর অঘটন লেগেই রয়েছে মহাকুম্ভে। আগুন লাগার ঘটনা, পদপিষ্টের ঘটনায় সারা ফেলেছে দেশ-বিদেশ জুড়ে। এবার নতুন করে বিতর্ক শুরু কুম্ভে। যদিও এর আগে পুণ্যার্থীদের নিরাপত্তার বিষয় নিয়ে একাধিক বার প্রশ্ন উঠেছে যোগী সরকারের বিরুদ্ধে। এবারও আরেক প্রশ্নের সম্মুখীন যোগী প্রশাসন।
২৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে কুম্ভমেলা। এবার পুরোপুরি শেষ লগ্নে মেলা। পুন্য লাভের আসায় দেশ-বিদেশের বহু প্রান্ত থেকে অনেক ভক্ত আসছেন মেলা প্রাঙ্গনে। ভক্তদের বিশ্বাস মহা যোগে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে পুন্য লাভ করা যায়।
ঠিক সেই মত পুরুষ ভক্তরা যেমন ডুব দিচ্ছেন নদীতে, তেমনি কোটি কোটি মহিলা ভক্তরাও ডুব দিচ্ছেন নদীতে। কিন্তু অভিযোগ, মহিলাদের স্নানের ভিডিওই দেদার বিক্রি হচ্ছে অনলাইনে। আর এই খবর চাউর হতেই সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে উত্তর প্রদেশ প্রশাসন।
আরও পড়ুন – কুম্ভ থেকে ফেরার পথে দূর্ঘটনায় মৃত্যু, শোকের ছায়া এলাকায়
অভিযোগ গত ১৭ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জানতে পারা যাচ্ছে, সেখান থেকে মহিলাদের আপত্তিকর ভিডিও পোস্ট করা হয়েছিল।
সঙ্গে সঙ্গেই কুম্ভ কর্তৃপক্ষ যোগাযোগ করে মেটার সঙ্গে। সেখানে অনুরোধ করা হয়, যেন ওই অ্যাকাউন্ট হোল্ডারের সমস্ত তথ্য জানানোর জন্য। এরপর ১৯ ফেব্রুয়ারি এই একই অভিযোগে একটি টেলিগ্রাম চ্যানেলের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়। এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্ৰে খবর, বিষয়টি নিয়ে আইনিপদক্ষেপের প্রক্রিয়া চলছে ।
ইতিমধ্যেই দুটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে যোগী আদিত্যনাথের পুলিশ প্রশাসন। ওই অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে মহাকুম্ভ মেলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তরপ্রদেশের ডিজিপি প্রশান্ত কুমার ঘটনার কড়া আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন – বন্ধ করে দেওয়া হলো প্রয়াগরাজ রেল স্টেশন, এই স্টেশন ছুঁয়ে আপাতত যাবে না কোনও ট্রেন
