রাজ্যের খবর
প্রধানের বিরুদ্ধে বিডিও অফিস ঘেরাও অঞ্চল তৃণমূল নেতৃত্ব
প্রধানের পদত্যাগের দাবীতে অবস্থান বিক্ষোভের পর এবারে ফের বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন বিক্ষুব্ধ তৃণমূল নেতৃত্বর। বুধবার ইসলামপুরে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় অঞ্চল তৃণমূল নেতৃত্ব।
উল্লেখ্য দলেরই পঞ্চায়েত প্রধান নুরি বেগমের বিরুদ্ধে আবাস যোজনায় দূর্নীতির অভিযোগে দীর্ঘ কয়েক মাস ধরে বিক্ষোভ দেখিয়ে আসছে তৃণমূলের বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য, অঞ্চল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।
প্রধানকে অপসারণের পাশাপাশি প্রধানের স্বামী প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে ওঠা দূর্নীতির অভিযোগের তদন্তের দাবীও জানানো হয়েছে বিক্ষোভকারীদের তরফে।
আরও পড়ুন – একই পরিবারের ৩ জনের মৃত্যু,পুলিশি তদন্তে চাঞ্চল্যকর মোড়
পথ অবরোধ , বিক্ষোভ অবস্থানের জেরে চাপানউতোর চলছে দীর্ঘদিন ধরেই। কিন্তু এখনো প্রধান পদে আসীন নুরি বেগম। প্রধানকে দ্রুত অপসারণের দাবীতে এদিন ফের বিডিও অফিস ঘেরাও করে তৃণমূলের নেতা-কর্মীরা।
অবিলম্বে প্রধানের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হলে সোমবার থেকে পঞ্চায়েত অফিসের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেওয়া হয়েছে বিক্ষুদ্ধদের তরফে।
যদিও তাদের সমস্ত অভিযোগ সম্পর্কে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বিডিও দীপান্বিতা বর্মণ। ব্লক প্রশাসনের তরফে অভিযোগের তদন্ত করে সমস্ত রিপোর্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন – নির্মীয়মান উড়ালপুলের সংস্কার কাজে অভিযোগ বেনিয়মের
