নয়াদিল্লির ২১ মিলিয়ন ডলার বাতিল ট্রাম্পের! কিন্তু কেন
Connect with us

বিশ্বের খবর

নয়াদিল্লির ২১ মিলিয়ন ডলার বাতিল ট্রাম্পের! কিন্তু কেন

Dwip Narayan Chakraborty

Published

on

শুধু ভারত নয়, ভারত ছাড়াও বিশ্বের নানা প্রান্তে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে শক্তিশালী করেন তুলতে মোটা টাকা বরাদ্দ করেছিল জো বাইডেন প্রশাসন। টাকার অংক ছিল ৪৮৬ মিলিয়ন ডলার। তবে তার মধ্যে ভারতের জন্য ২১ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছিল। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা প্রায় ১৮২ কোটি টাকা।

ভারতের ভোটারদের ভোট দানে উৎসাহ দিতে ২১ মিলিয়ন ডলারের অনুদান বন্ধ করেছে আমেরিকা। এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সাংবাদিকের সামনে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, ভারতকে আমি শ্রদ্ধা করি। কিন্তু, কেন আমাদের দেশের করদাতা দের ২১ মিলিয়ন ডলার ভারতকে কেন দেব? ভারতের অনেক টাকা আছে। আমাদের দেশের ওপর সর্বোচ্চ কর চাপানো দেশগুলির মধ্যে অন্যতম দেশ হল ভারত।

আরও পড়ুন – বন্ধু আমেরিকাকে দেখেও! ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে পারছে না কেন ভারত সরকার ?

Advertisement
ads ads

ট্রাম্প আরও বলেছেন, ভারতের শুল্ক অনেক বেশি হওয়ার জেরে আমরা তাদের বাজারের ধারে কাছে যেতে পারিনা কখনও কখনও। ভারতের প্রধানমন্ত্রীর প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। কিন্তু তার জন্য ভোট দাতাদের উৎসাহ দিতে আমরা ২১ মিলিয়ন ডলার অনুদান দেব?

হোয়াইট হাউসের দখলের আসার পর আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে অপব্যয় বন্ধ করা। কাঁচি পড়েছে বিশ্বের নানা ক্ষেত্রে মার্কিন অনুদানে। বাংলাদেশ-নেপালের মতো আরও নানা দেশের অনুদানও বন্ধ করে দিয়েছে এলন মাস্কের দপ্তর। এর মধ্যে বাদ যায়নি ভারতও।

আরও পড়ুন – মোদীর আমেরিকা সফর শেষ হতেই ৫০ শতাংশ দাম কমলো এই মদের

 

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads