ভারতের পাল্টা জবাবে ভয় পেয়েছে চীন,শান্তির পথে পা বাড়ানোর ইচ্ছা প্রকাশ !
Connect with us

দেশ

ভারতের পাল্টা জবাবে ভয় পেয়েছে চীন,শান্তির পথে পা বাড়ানোর ইচ্ছা প্রকাশ !

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১১ই সেপ্টেম্বর :  ভারতের পাল্টার মুখে অবশেষে উত্তেজনার পারদ ক্রমশ নামতে পারে ভারত – চীন সীমান্ত এলাকায়।কারন, দীর্ঘ টানাপোড়েনের পর সীমান্তের বিতর্কিত অঞ্চল থেকে দ্রুত সেনা সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে চীন ও ভারত উভয় পক্ষই। রাশিয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মধ্যে বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে এমন কথাই বলা হয়েছে।

জানা গিয়েছে, ওই আলোচনায় সীমান্তে উত্তেজনা কমানোর বিষয়ে চীন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দীর্ঘ বৈঠক হয়েছে। সম্প্রতি লাদাখ সীমান্তে আবারও সংঘাতে জড়িয়ে পড়েছিল চীন এবং ভারতের সেনারা। এছাড়া চীনের বিরুদ্ধে ভারতীয়দের অপহরণেরও অভিযোগ তোলা হয়। মাস দুয়েক আগেও লাদাখ সীমান্তে চীন-ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনা ঘটে।

এ অবস্থায় সীমানতে শান্তি ফেরানোর প্রক্রিয়া হিসেবে মস্কোয় বৈঠকে বসেছিলেন চীন-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা। পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে বিশ্বের দুই শক্তিধর দেশ চীন ও ভারতের পক্ষ থেকে বলা হয়, বর্তমান পরিস্থিতি কোনো পক্ষেরই কাম্য নয়। বৈঠকে উভয় পক্ষই সেনাদের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে।পাশাপাশি দ্রুত সেনা সরানো এবং উপযুক্ত দূরত্ব বজায় রেখে সীমান্তে উত্তেজনা কমানোর

বিষয়ে দুই পক্ষই রাজি হয়েছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সামরিক শক্তির কাছে মানসিকভাবে পিছু হটতে শুরু করেছে চীন। যে আশা নিয়ে তারা সীমান্তে উত্তেজনা ছড়িয়ে ফায়দা তোলার চেষ্টা করতে চাইছিল তা পুরোপুরি জল ঢেলে দিয়েছে ভারত সরকার। ভারত যে এখন চীনের থেকেও অনেক শক্তিধর রাষ্ট্র তা বুঝে ফেলেছে চীন সরকার।

Advertisement
ads