প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় নদী পারাপার জন্যে নৌকাই একমাত্র ভরসা গ্রামবাসীদের
Connect with us

উত্তর দিনাজপুর

প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় নদী পারাপার জন্যে নৌকাই একমাত্র ভরসা গ্রামবাসীদের

Dipa Chakraborty

Published

on

ইটাহার, ১৯ জুলাই : ভোট আসে, ভোট যায়। শুধু প্রতিশ্রুতিই সার। বারংবার দরবার করেও মেলেনি সেতু। এখনো বাঁশের সাঁকোয় ভরসা করে তীব্র সমস্যায় উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের মারনাই গ্রাম পঞ্চায়েতের বিষ্টুপুর, বীরনগর, বচকা পাড়া সহ একাধিক গ্রামের বাসিন্দারা। উল্লেখ্য, ব্লকের মারনাই অঞ্চলের সুঁই নদীর খেয়া ঘাটে গ্রামবাসীদের পাকা ব্রিজের দাবী দীর্ঘদিনের।

গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে নৌকা কিংবা খরা কালে বাঁশের সাঁকোর ওপর ভরসা করে নদী পারাপার করতে হয়। বাজার ঘাট সহ বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় যেতে গেলে এই পথেই যাতায়াত করতে হয়। এর দরুন পূর্বে বেশ কিছু দুর্ঘটনাও ঘটেছে। এমনকি নদীর ওপারে থাকা কৃষি জমির ফসল বাড়িতে আনা সম্ভব না কৃষকদের পক্ষে, এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা। তারা জানান, সুই নদীর খেয়া ঘাট অত্যন্ত ব্যস্ততম একটি ঘাট। মারনাই অঞ্চল সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ এই পথ দিয়েই পারাপার করে। এমনকি নদী পার হয়ে খুব সহজেই পার্শ্ববর্তী জেলা মালদায় বহু মানুষ নিত্য দিন যাতাযাত করে ফলে সমস্যায় পড়তে হয় তাদের। বাবংবার ব্রিজ তৈরির প্রতিশ্রুতি মিললেও আদতে তা বাস্তবায়িত হয় নি। ফলে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন গ্রামবাসীরা৷ তাই বিধায়কের কাছে দ্রুত ব্রিজ তৈরির দাবী জানিয়েছেন তারা।এই বিষয়ে বিধায়ক মোশারফ হোসেন বলেন, বিষয়টি নজরে রয়েছে। তবে শুধু মারনাই খেয়া ঘাট সেতু নির্মাণ না এই ধরনের ব্লকের কয়েকটি এলাকায় সেতু নির্মাণ বাকি রয়েছে, তবে বিভিন্ন এলাকার সেতু নির্মাণ জন্য উত্তর বঙ্গ উন্নয়ন পর্ষদে নথিপত্র জমা দেওয়া হয়েছে। খুব শিগগিরই ব্রিজ তৈরি সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিধায়ক।

আরও খবর পড়ুন : সরকারি অনুমতি ছাড়া আধার কার্ড তৈরীর অভিযোগে গ্রেফতার এক যুবক