ডেল্টা স্ট্রেন ক্রমশঃ ছড়াচ্ছে এই বড় শহরে, কড়া লকডাউন
Connect with us

বিশ্বের খবর

ডেল্টা স্ট্রেন ক্রমশঃ ছড়াচ্ছে এই বড় শহরে, কড়া লকডাউন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৯ জুলাই :  বিশ্বের অন্যতম বড় শহর সিডনিতে ক্রমশঃ ছড়িয়ে পড়ছে ডেল্টা (Delta) স্ট্রেন। ফলে উদ্বিগ্ন অস্ট্রেলিয়া। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪৪ জন। তাই শুক্রবার থেকে আগের তুলনায় এবার কড়া লকডাউনের পথে হাঁটতে হল স্থানীয় প্রশাসনকে।

উল্লেখ্য, সিডনির জনসংখ্যা ৫০ লক্ষের বেশি। এখনও সেখানকার লক্ষ লক্ষ মানুষের টিকাকরণ হয়নি। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার অন্যতম বড় শহর সিডনিতে পড়েছে সংক্রমণ। শুক্রবার থেকে কড়া লকডাউন ঘোষণা করা হয়েছে৷ মূলত বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে নাগরিকদের। জুনের মাঝামাঝি সময় থেকে সিডনিতে করোনা আক্রান্ত ৪৩৯ জন। এর মধ্যে সবথেকে খারাপ অবস্থা নিউ সাউথ ওয়েলসের। সেখানকার বাসিন্দাদের বিরুদ্ধেই সবচেয়ে বেশি কোভিড বিধি ভঙ্গের অভিযোগ। বাইরে দু’জনের বেশি একসঙ্গে জমায়েত নিষিদ্ধ। অপ্রয়োজনে বাইরে বেরনোয় আগেই নিষেধাজ্ঞা ছিল। এবার সেই নিষেধাজ্ঞাই আরও কড়া। প্রসঙ্গত, বিশ্বজুড়েই ডেল্টা স্ট্রেনকে কেন্দ্র করে ফের বাড়ছে করোনা সংক্রমণ। ইংল্যান্ডে সংক্রমণ বেড়েছে অনেকটাই। নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে পর্তুগাল। গোটা ইউরোপ জুড়েই ডেল্টার দাপট বাড়ছে। এদিকে মার্কিনমুলুকেও বাড়ছে আতঙ্ক।এদিকে করোনার দ্বিতীয় ঢেউ এর পর ভারতেও বাড়ছে ডেল্টা স্টেনের আশঙ্কা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আগাম সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

আরও খবর পড়ুন : করোনা মোকাবিলায় এবারে ১২-১৮ বছর বয়সীদের টীকাকরণ শুরু হতে চলেছে দেশে