ক্রমশই নিম্নমুখী করোনা সংক্রমণ। ২৪ ঘন্টায় মৃত্যু ৮১৭ জনের
Connect with us

দেশ

ক্রমশই নিম্নমুখী করোনা সংক্রমণ। ২৪ ঘন্টায় মৃত্যু ৮১৭ জনের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৩০ জুন : দেশজুড়ে ক্রমেই কমছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে মঙ্গলবারের তুলনায় সামান্য বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৪৫,৯৫১ জন। গতকাল এই সংখ্যাটি ছিল ৪০০০০ এর নীচে।

তবে দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকে আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮১৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লক্ষ ৯৮ হাজার ৪৫৪ জন।স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হল ৫ লক্ষ ৩৭ হাজার ৬৪ জন। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৬০ হাজার ৭২৯ জন। এখনও পর্যন্ত দেশে ২ কোটি ৯৪ লক্ষ ২৭ হাজার ৩৩০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন ৩৬ লক্ষের বেশি মানুষ। দেশে এখনও অবধি ৩৩ কোটি ২৮ লক্ষ ৫৪ হাজার ৫২৭ জন টীকা নিয়েছেন।রাজ্যগুলির মধ্যে সংক্রমিতের শীর্ষে রয়েছে কেরল। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজারেরও বেশি মানুষ। এরপরই রয়েছে মহারাষ্ট্র ও তামিলনাড়ু। তবে সবথেকে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। সেরাজ্যে ২৩১ জন মারা গিয়েছেন।

আরও খবর পড়ুন : নদী থেকে পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য