বিজেপির বুথ সভাপতিকে লক্ষ করে গুলি দুষ্কৃতিদের, আটক ১
Connect with us

মালদা

বিজেপির বুথ সভাপতিকে লক্ষ করে গুলি দুষ্কৃতিদের, আটক ১

Dipa Chakraborty

Published

on

মালদা, ১১ জুন : বিজেপির বুথ সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ালো মালদা থানার ভাবুক অঞ্চলের মহিষ বাথানি এলাকায়।স্থানীয়াসুত্রে জানা গিয়েছে,আহত বিজেপির বুথ সভাপতি প্রভাত টুডু।বৃহস্পতিবার রাত একটা নাগাদ সন্দেহজনক আওয়াজ শুনে বাড়ির বাইরে বের হন তিনি।

সে সময় একটি নম্বর প্লেটহীন বাইকে এক যুবককে দেখে কথা বলতে নিলে আচমকাই পেছন থেকে অপর এক যুবক তার মাথা লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রভাত। গোলমালের আওয়াজে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় তারা। আক্রান্ত প্রভাত টুডু জানিয়েছেন, এদিন রাত ১২টা নাগাদ বাড়ির বাইরে থাকা গরুদের দেখতে আসেন। সেসময় বাড়ির বাইরে বাইকের আওয়াজ পেয়ে এগিয়ে যান তিনি। কি কারণে তারা সেখানে এসেছে জিজ্ঞেস করতেই তাকে লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতিরা।আওয়াজে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় ওই দুই বাইক আরোহী। যদিও বাইকের তেল ফুরিয়ে যাওয়ায় গাজোলের রানিগঞ্জের আগমপুর এলাকায় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় এক দুস্কৃতি।খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।পুলিশসুত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মোআলি খান। সে কালিয়াচকের শ্রীরামপুরের বাসিন্দা। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে একটি নম্বর বিহীন বাইকও। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।বিজেপির অভিযোগ,তৃণমূল আশ্রিত দুস্কৃতিরাই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিজেপির বুথ সভাপতির উপর হামলা চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Continue Reading
Advertisement