উদ্বোধন হল নবনির্মিত পুলিশ ব্যারাকের, শীঘ্রই গঠিত হবে থানা
Connect with us

মালদা

উদ্বোধন হল নবনির্মিত পুলিশ ব্যারাকের, শীঘ্রই গঠিত হবে থানা

Dipa Chakraborty

Published

on

হরিশ্চন্দ্রপুর , ১১ জুন :  মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা পুলিশ ফাঁড়িতে নতুন পুলিশ ব্যারাকের উদ্বোধন হল শুক্রবার। এদিন উদ্বোধন কর্মসুচীতে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া, হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমুল হোসেন

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস, ভালুকা ফাঁড়ির ওসি সৌমজিৎ মল্লিক সহ অন্যান্য আধিকারিকরা। এদিন উদ্বোধন কর্মসুচীর পাশাপাশি নতুন থানা এলাকার জন্য জমিও পরিদর্শন করেন পুলিশ সুপার অলক রাজোরিয়া।উল্লেখ্য ইতিমধ্যে ভালুকা ফাঁড়িকে থানা হিসেবে উন্নীত করার ঘোষণা করা হয়েছে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এরই অঙ্গ হিসেবে এই ফাঁড়ির পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার্সদের জন্য স্থানীয় পঞ্চায়েতের সহযোগীতায় এই ব্যারাক নির্মিত করা হয়েছে বলে জানা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে।এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অলক রাজোরিয়া জানান, মালদা জেলায় ইতিপূর্বে অতিরিক্ত থানা নির্মাণের তালিকার ভালুকা ফাঁড়ির নাম প্রস্তাব করা হয়েছিল। দীর্ঘ দিনের পুরনো এই ফাঁড়িতে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের থাকার অসুবিধা হচ্ছিল। সেজন্য স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় ভালুকা ফাঁড়ির মধ্যে পুলিশকর্মীদের থাকার জন্য একটি নতুন ব্যারাকের উদ্বোধন করা হলো এদিন। পাশাপাশি এদিন নতুন থানা নির্মাণের জন্য জমিও পরিদর্শন করা হয়েছে। অন্যদিকে এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমুল হোসেন জানান, হরিশ্চন্দ্রপুরের এলাকার জন্য আরেকটি থানার অবশ্যই প্রয়োজন। এলাকার নিরাপত্তা বজায় রাখতেই থানা নির্মাণ আশু প্রয়োজন। এই ব্যাপারে বিধানসভায় প্রস্তাবও তুলবেন তিনি। খুব শীঘ্র রাজ্য সরকার ভালুকাতে নতুন থানা গঠন করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।