আটক চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার চাঞ্চল্যকর তথ্য
Connect with us

মালদা

আটক চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার চাঞ্চল্যকর তথ্য

Dipa Chakraborty

Published

on

মালদা, ১১ জুন : ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী আটক চীনা নাগরিককে জিজ্জাসাবাদের জন্য সীমান্ত চৌকী মহদীপুরে আনলো বিএস এফের আধিকারিকেরা। জানা গিয়েছে, তার নাম হান জুনওয়ে। তিনি চীনের হুবাই প্রদেশের বাসিন্দা। গত ২রাজুন, ব্যবসায়িক ভিসায় বাংলাদেশের ঢাকায় পৌঁছয় সে।

এরপরে ১০ই জুন ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের সময় তাকে ধরে ফেলে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা। জিজ্ঞাসাবাদ করে আরো জানা গিয়েছে, এর আগেও চারবার ভারতে এসেছিলো সে। ২০১০ সালে হায়দরাবাদ এবং ২০১৯ সালের পরে তিনবার দিল্লির গুরুগ্রামে এসেছিলো। গুরুগ্রামে তাঁর একটি হোটেলও রয়েছে বলে দাবী তার। তার ব্যবসায়িক অংশীদার সান জিয়াং তাকে কিছু দিন পরপর তাকে ১০-১৫ টা ভারতীয় মোবাইল ফোনের সীম কার্ড পাঠাতো।কিছুদিন আগে তাঁর ব্যবসায়িক অংশীদার এটিএস লখনউয়ের হাতে ধরা পড়ে বলে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে।তার কাছ থেকে ১ টি ল্যাপটপ, ২টি আইফোন, ১ টি বাংলাদেশী সিম, ১টি ভারতীয় সিম, ২টি চাইনিজ সিম, ২টি পেন ড্রাইভ, ৩টি ব্যাটারি, ২ টি ছোট টর্চ, ৫টি টাকা লেনদেনের মেশিন, ২ টি এটিএম / মাস্টার কার্ড, আমেরিকান ডলার, বাংলাদেশি টাকা এবং ভারতীয় মুদ্রাও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে বিএসএফ সুত্রে। তার কাছ থেকে উদ্ধার হওয়া সমস্ত জিনিস খতিয়ে দেখে প্রকৃত ঘটনার তদন্তে নেমেছে বিএসএফের আধিকারিকেরা।