দেশ
প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে কটাক্ষ রাজ্যপালের। টুইট করে সমালোচনা
নিউজ ডেস্ক, ০১ জুন : ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি র সমালোচনা করে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর কথায়, ইয়াস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক বয়কটের পরিকল্পনা নাকি আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী।
রাজ্যপালকে মেসেজ করে নাকি বয়কটের ইঙ্গিতই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে ট্যুইট করে বিস্ফোরক দাবি করেন রাজ্যপাল।টুইটে রাজ্যপাল লিখেছেন, “ভুল বর্ণনা দেওয়া হচ্ছে, তাই জানিয়ে রাখতে চাই, ২৭ মে রাত ১১টা ১৬ মিনিটে মুখ্যমন্ত্রী আমায় মেসেজ করেন। তিনি লিখেছিলেন, “আপনার সঙ্গে কথা বলতে পারি? জরুরি।”তারপর ফোনে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, ওই বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকলে তিনি ও তাঁর আধিকারিকরা প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠক বয়কট করবেন। অহং বোধের কাছে হেরে গেল নাগরিক পরিষেবা।”শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কেই নয়, আরও একটি ট্যুইটে প্রাক্তন মুখ্যসচিবের উদ্দেশ্যে রাজ্যপাল বলেন, “দেশের সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দীর্ঘ ইতিহাসে ২৮ মে দিনটি ‘কালো দিন’ হিসেবে ইতিহাসের পাতায় থেকে যাবে। প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে ধ্বংস হয়েছে দেশের গণতন্ত্র।”প্রসঙ্গত গত ২৮শে মে রাজ্যে এসে ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে রিভিউ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমে সেই বৈঠকে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত সেখানে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে ১৫ মিনিটের সাক্ষাৎ করে তাঁর হাতে ইয়াসের ক্ষয়ক্ষতি সম্পর্কিত রিপোর্ট তুলে দেন। এরপরই বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে রীতিমতো সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে এবারে সমালোচনায় সরন রাজ্যপাল।
https://twitter.com/jdhankhar1/status/1399445148593885190?s=08
