৫৪ দিন বাদে রেকর্ড হারে কমল করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যু তিন হাজারের নীচে
Connect with us

দেশ

৫৪ দিন বাদে রেকর্ড হারে কমল করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যু তিন হাজারের নীচে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ০১ জুন :  করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ। তবে মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা গত ৫৪ দিনের মধ্যে সবচেয়ে কম।

পাল্লা দিয়ে দেশে কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। পাশাপাশি কমেছে মৃতের সংখ্যা।স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৫১০ জন। ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৫৭২ কমে দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৫ হাজার ৫২০ তে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২,৭৯৫ জনের। মোট মৃতের সংখ্যা ৩,৩১৮৯৫ জন।এখনও পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৫৯ লক্ষ ৪৭ হাজার ৬২৯ জন।মোট ২১ কোটি ৬০ লক্ষ ৪৬ হাজার ৬৩৮ জনকে এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।