প্রবল বর্ষণে জলমগ্ন রাজ্যসড়ক। পরবর্তীতে বিধায়কের উদ্যোগে জল নিকাশীর ব্যবস্থা করা হয়
Connect with us

উত্তর দিনাজপুর

প্রবল বর্ষণে জলমগ্ন রাজ্যসড়ক। পরবর্তীতে বিধায়কের উদ্যোগে জল নিকাশীর ব্যবস্থা করা হয়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২৮ মে : প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন ইটাহার ব্লকের বালুরঘাট চাঁচল রাজ্যে সড়ক সহ ইটাহার চৌরাস্তা থেকে হাটখোলা পর্যন্ত চাঁচোল ইটাহার রাজ্য সড়ক।

ফলে ব্যাপক সমস্যায় পরেছেন রাজ্য সড়কের দুই ধারের ব্যবসায়ী থেকে শুরু করে ইটাহারের আম জনতা। নিরুপায় হয়ে হাঁটু জলের মধ্যে দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের। উল্ল্যেখ্য, করোনা আবহে লকডাউনের জেরে চাঁচোল- ইটাহার রাজ্য সড়কের সম্প্রসারণের কাজ বন্ধ রয়েছে, ফলে রাস্তার দুই ধারের জল নিকাশির নব নির্মিত ড্রেনটি বেহাল অবস্থায় পড়ে৷ তাই টানা বৃষ্টির জেরে রাজ্য সড়কের ওপর জল জমে যায়। রাস্তায় হাঁটু জল জমে থাকার কারনে করোনা মোকাবিলায় লকডাউনের পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান খোলা রাখলেও ক্রেতার দেখা নেই ফলে ক্ষতির সম্মুখীন হবেন আশঙ্কায় ইটাহার সদর এলাকার রাস্তার দুই ধারের ব্যবসায়ীরা। এই জলমগ্ন পরিস্থিতিতে সমস্যার সম্মুখীন হয়ে জল নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দা সহ এলাকার ব্যবসায়ীরা। পাশাপাশি তারা দ্রুত জমা জল নিকাশের ব্যবস্থা করে সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন প্রশাসন ও এলাকার জনপ্রতিনিধি দের কাছে। যদিও ইটাহার সদর এলাকার জলমগ্ন অবস্থার খবর পেয়ে ইটাহারের তৃনমূল বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে জমে থাকা জল নিকাশির ব্যবস্থা করা হয়। পরবর্তীতে এই সমস্যা স্থায়ীভাবে সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক।