চাকুলিয়ায় বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ধৃত তিন
Connect with us

উত্তর দিনাজপুর

চাকুলিয়ায় বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ধৃত তিন

Dipa Chakraborty

Published

on

চাকুলিয়া , ২১ মে : বেআইনি আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম পিন্টু যাদব, করণবীর যাদব ও মেহবুব আলম। প্রথম দু’জনের বাড়ি বিহারের কাটিহার জেলার রানীচক বারারি এলাকায়।

অন্যদিকে মেহবুব আলমের বাড়ি উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার সাহাপুর দুই গ্রাম পঞ্চায়েতের বড় পাগলাচক এলাকায়। পুলিশ জানিয়েছে তাদের কাছ থেকে পাইপ গান এবং একটি কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে৷ উদ্ধার করা হয়েছে একটি নম্বরপ্লেট বিহীন মোটর বাইকও। পুলিশের অনুমান রাতের অন্ধকারে চুরি ছিনতায়তের উদ্দেশ্যে ওই আগ্নেয়াস্ত্র কোমরে গুঁজে বাইক নিয়ে রহস্যজনকভাবে ঘোরাঘুরি করছিল চাকুলিয়া সদর এলাকায়। সুযোগ বুঝে কারো কাছ থেকে ছিনতাই করার চক্রান্ত করত তারা। কিন্তু তার আগেই পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে তারা।