কোভিড আবহে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি পরিষেবা দিতে বিশেষ বৈঠক প্রশাসনের
Connect with us

উত্তর দিনাজপুর

কোভিড আবহে সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি পরিষেবা দিতে বিশেষ বৈঠক প্রশাসনের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২০ মে : করোনা আবহ দেশ তথা রাজ্যজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে। আক্রান্তের পাশাপাশি দৈনিক বাড়ছে মৃত্যু মিছিল। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করেছে রাজ্যসরকার।

পাশাপাশি সাধারণ মানুষের সাহায্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তেমনই কোভিড পরিস্থিতিতে কিভাবে সরকারী উন্নয়ন মূলক কাজ করা যায় সেই বিষয়ক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। বৃহস্পতিবার ইটাহার ব্লক প্রশাসনের উদ্যোগে পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। কোরোনা আবহে সরকারি বিভিন্ন বিধিনিষেধ মেনে বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজের মাধ্যমে কিভাবে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া যায়,সেই উদ্দেশ্যে এদিনের বৈঠক বলে জানান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবুল আলা মাবুদ আনসার। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবুল আলা মাবুদ আনসার সহ অন্যান্য সরকারি আধিকারিক ও ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রধান উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে।