নির্বাচনে হেরে এখন বিয়োগ মেলা নিয়ে চিন্তিত বিজেপি
Connect with us

ভোটের খবর

নির্বাচনে হেরে এখন বিয়োগ মেলা নিয়ে চিন্তিত বিজেপি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৫ মে : যে রান্নার গ্যাস কংগ্রেসের আমলে ছিল ৪০০ টাকা সে গ্যাস কিনতে এখন মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত সবাইকে প্রায় ১ হাজার টাকা গুণতে হচ্ছে। সাবসিডি বা ভর্তুকির টাকাও সেভাবে মিলছে না বলে অভিযোগ।

কখন ৬০ আবার কখনও ৭০ টাকা মিলছে ভর্তুকি হিসেবে। পাশাপাশি পেট্রোপণ্যের দামেও সেঞ্চুরি হাঁকিয়েছে। প্রায় এক লিটার পেট্রোলের দাম ৯৩ টাকা। এমনকি ভোজ্য তেলের দাম লাগতার বেড়ে চলছে। সর্ষে তেলের দাম এখন ১৮০ টাকা প্রতি কেজি। যা ক’দিন আগেও ছিল ১১০ টাকায়। এই পরিস্থিতিতে রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন ধূলিস‌াৎ হয়ে গিয়েছে। তবে ৭৭ টি আসন পেয়ে তারাই এখন প্রধান বিরোধী দল। কিন্তু নির্বাচনের আগে যেভাবে যোগদান মেলা করা হয়েছিল এখন নির্বাচনের পর বিয়োগ মেল নিয়ে ভাবাচ্ছে বিজেপিকে। এমতাবস্থায় জয়ী ৭৭ জন বিধায়ককে দলে ধরে রাখাই এখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একইসঙ্গে চ্যালেঞ্জ হেরে যাওয়া প্রার্থীরা গেরুয়া সঙ্গ ত্যাগ করে ফের যাতে শাসক তৃণমূলের (TMC) ঝুঁকে না পড়েন, সেটিও ম্যানেজ করা। তবে ভোটের আগে দলবদলুরদের ভিড়ে নির্বাচনে জয়ের স্বপ্ন দেখছিল গেরুয়া শিবির। এখন ভোটের ফলপ্রকাশের পর উলটো ছবি দেখা যাচ্ছে। দলবদলুদের সিংহভাগকে প্রত্যাখ্যান করেছেন রাজ্যের মানুষ। এর মধ্যেই সোমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিজেপি থেকে যাঁরা তৃণমূলে ফিরতে চান, তাঁদের স্বাগত। বলাই বাহুল্য, তৃণমূল নেত্রীর এই আহ্বান আরও চিন্তা বাড়িয়েছে বিজেপি শিবিরে।

Continue Reading
Advertisement