মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়া উচিত নয় বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
Connect with us

রাজনীতি

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়া উচিত নয় বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ০৫ মে : বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষের বিপুল জনসমর্থন নিয়ে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস৷ কিন্তু নন্দীগ্রামে পরাজিত হয়েছেন দলের নেত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই নৈতিকভাবে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারেন না।

বুধবার ত্রিপুরায় এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ এদিন আগরতলায় বিজেপি-র অফিসে একটি সাংবাদিক বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, “নির্বাচনে না লড়েও অনেকে মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে অংশগ্রহণ করলেও জিততে পারেন নি। হেরে গিয়েছেন৷ তাই তিনি নৈতিকভাবে মুখ্যমন্ত্রীর পদ থেকে নিজেকে দূরে রাখুন৷ এখন তিনি দাবি করছেন যে তাঁর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে ৷ যদি হারটা একটা ষড়যন্ত্র হয়, তাহলে নির্বাচনে এই জয়টাও একট ষড়যন্ত্র৷’ এদিন বিপ্লব দেব আরও বলেন, নির্বাচনের পর যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের ওপর হামলা হচ্ছে তার প্রতিবাদে এরাজেও বিজেপি কর্মীরা প্রতিবাদ দিবস পালন করবে। উল্লেখ্য নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন৷ এই পরিস্থিতিতে বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি৷ আর তারই মধ্যে বিপ্লব দেবের এই মন্তব্য নিয়ে ক্ষুব্ধ নেটিজেনরা৷