উত্তরাখণ্ড বিপর্যয়ে নিখোঁজ রাজ্যের ৫, উদ্বিগ্ন পরিবার
Connect with us

দেশ

উত্তরাখণ্ড বিপর্যয়ে নিখোঁজ রাজ্যের ৫, উদ্বিগ্ন পরিবার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৯ ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডের চামোলি জেলার যোশীমঠে হিমবাহ দুর্ঘটনার পর দু’দিন কাটতে চললেও এখনও খোঁজ নেই এরাজ্যের ৫ যুবকের। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ৩ বাসিন্দা কাজে গিয়েছিল উত্তরাখণ্ড রাজ্যে৷

মহিষাদলের চক দ্বারিকবেরিয়া গ্রামের সুদীপ গুড়িয়া, ট্যাঁরাখালি গ্রামের লালু জানা ও বুলা জানা ঋষিগঙ্গা জলবিদ্যুত্ প্রকল্পে কাজ করতেন।সুদীপের সঙ্গে তাঁর পরিবারের লোকেদের শনিবার এবং বাকি দু-জনের সঙ্গে রবিবার সকালে পরিবারের লোকেদের কথা হয়। তারপর থেকে তাঁদের আরও কোন খবর পাওয়া যায়নি। অন্যদিকে পুরুলিয়ার আড়শা থানার ২ জনের কোনো হদিশ নেই ঘটনার পর থেকে। জেলার বাগান্ডির শুভঙ্কর তন্তুবায় এবং অশ্বিনী তন্তুবায়ের সঙ্গেও কোনরকম যোগাযোগ করা যাচ্ছে না। রাজ্য সরকারের তরফে নিখোঁজদের পরিবারকে সব রকমের সহায়তার আশ্বাস দেওয়া হলেও উৎকন্ঠায় দিন কাটছে নিখোঁজ যুবকদের পরিবারের৷ বাড়ির একমাত্র রোজগেরে ছেলের নিখোঁজের ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন সকলের বাড়ির লোকজন।