ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় উত্তরাখণ্ডে, হেল্পলাইন নম্বর টুইট মুখ্যমন্ত্রীর
Connect with us

দেশ

ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় উত্তরাখণ্ডে, হেল্পলাইন নম্বর টুইট মুখ্যমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৭ ফেব্রুয়ারি : ৮ বছর পূর্বের কেদারনাথের ভয়ঙ্কর স্মৃতি উস্কে দিল উত্তরাখণ্ডের ঘটনা । ভয়ঙ্কর প্রাকৃতিক রোষের মুখে দেবভূমি। আচমকাই তুষার ধস হয় যোশিমঠে। যার জেরে বেড়ে গিয়েছে ধৌলিগঙ্গা নদীর জলস্তর। ঋষিগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক ক্ষতির আশঙ্কাও রয়েছে প্রবল। চামোলি জেলার তপোবনেও ক্ষয়ক্ষতি হয়েছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই তুষার ধসের ফলে বেশ কয়েকটি হিমবাহেরও ক্ষতি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে খালি করা হচ্ছে আশপাশের গ্রাম, নিরাপদ দূরত্বে সরানো হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। আনা হয়েছে বেশ কয়েকটি হেলিকপ্টার। ঘটনার জেরে ক্রমেই বেড়ে চলেছে নিখোঁজের সংখ্যা। পুরোদমে চলছে উদ্ধারকাজ। এখনও অবধি উদ্ধার হয়েছে তিনটি মৃতদেহ। গোটা জেলায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। উদ্ধার কাজে নেমেছে ITBP, NDRF, SDRF। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত টুইট করে জানিয়েছেন হেল্প লাইন নম্বর। তিনি টুইট করে জানান, আপনি যদি ক্ষতিগ্রস্ত জায়গায় আটকে থাকেন, যদি আপনার কোনও প্রকারের সাহায্যের প্রয়োজন হয় তবে দুর্যোগ অপারেশন সেন্টার নম্বর 1070 বা 9557444486 নম্বরে যোগাযোগ করুন। এই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় টুইট করে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত ও অত্যন্ত দুঃখিত। নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা।”

Advertisement
ads

Advertisement
ads