সপ্তাহে চারদিন কাজ করলেই মিলবে পুরো বেতন, নয়া নিয়ম কেন্দ্র সরকারের
Connect with us

দেশ

সপ্তাহে চারদিন কাজ করলেই মিলবে পুরো বেতন, নয়া নিয়ম কেন্দ্র সরকারের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৯ ফেব্রুয়ারি : এবার থেকে সপ্তাহে ছয় দিন নয়, চার দিন কাজ করে বাকি তিনদিন ছুটি কাটাতে পারবেন চাকুরিজীবীরা। এমনই নিয়ম আনতে চলেছে কেন্দ্র সরকার। এই বিষয়ে খসড়া প্রস্তাব তৈরি করে ফেলেছে কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ মন্ত্রক। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন এই নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন এই শ্রমবিধি ঘোষণার সময় কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ সচিব অপূর্ব চন্দ্র বলেন, নতুন বিধি সাপ্তাহিক কাজের দিন ৫ দিনের নিচে নামিয়ে আনার সুযোগ দেবে। যদিও সে ক্ষেত্রে দৈনিক ১২ ঘণ্টা করে কাজ করতে হবে সংস্থার কর্মচারীদের। কেননা সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজের যে সময়সীমা বেঁধে দেওয়া আছে, তাতে কোনও বদল হচ্ছে না। তবে সপ্তাহে চার দিন কাজ করলে কর্মীদের তিন দিন সবেতন ছুটি দিতে হবে সংস্থাকে। লেবর কোড মেনেই এই নিয়ম লাগু করা হবে। নিয়ম লাগু হয়ে গেলে সংস্থাগুলিকে আর সরকারের অনুমতি নিতে হবে না সপ্তাহে ৪ বা ৫ দিন কাজ করার জন্য ৷ যদিও নতুন এই বিধি বাধ্যতামূলক নয়। কর্মীরা বা সংস্থা চাইলে তবেই নতুন বিধি কার্যকর হতে

Continue Reading
Advertisement