৪৮ ঘন্টার ব্যাংক ধর্মঘট শুরু সোমবার থেকে, দাবি মানা না হলে ফের ধর্মঘটের হুঁশিয়ারি ব্যাংক কর্মচারী সংগঠনের
Connect with us

দেশ

৪৮ ঘন্টার ব্যাংক ধর্মঘট শুরু সোমবার থেকে, দাবি মানা না হলে ফের ধর্মঘটের হুঁশিয়ারি ব্যাংক কর্মচারী সংগঠনের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৫ মার্চ : রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারীকরণের প্রতিবাদে দেশজুড়ে ৪৮ ঘন্টা ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মচারীদের সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। সংগঠনের ডাকে সোম এবং মঙ্গলবার দু’দিন বন্ধ থাকবে ব্যাংকের দরজা। ফলে বিপাকে পড়বেন হাজার হাজার গ্রাহক।

গত পয়লা ফেব্রুয়ারি দেশের সাধারণ বাজেটে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে বেসরকারিকরণের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যদিও এর আগেও একাধিক ব্যাংককে সংযুক্তিকরণ করা হয়েছে। যেমন এলাহাবাদ, ইউনাইটেড ব্যাংকের মতো প্রাচীন ব্যাঙ্কগুলিকে কার্যত তুলে দেওয়া হয়েছে। ফলে ফলে গ্রামগঞ্জে যেখানে ব্যাংকিং সেক্টরের পরিধি বাড়ানোর কথা, সেখানে উল্টো পথে হেটে ব্যাংকের শাখাগুলো সংযুক্তিকরণ করে ব্রাঞ্চ সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ব্যাংক কর্মচারী সংগঠনের। পাশাপাশি প্রত্যন্ত এলাকা গুলিতে আরো বেশি করে ব্যাংকের শাখা খোলার কথা সেখানেও অনীহা রয়েছে বর্তমান বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের। এমনটাই অভিযোগ ব্যাংক কর্মচারীদের সংগঠনগুলির। এরই পরিপ্রেক্ষিতে তৎসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলিকে বেসরকারি এবং পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে দুদিনের ব্যাঙ্ক ধর্মঘট ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ইউনিয়নস। সোমবার থেকে ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ব্যাংকের দরজা। এদিন সকাল থেকেই ব্যাঙ্কগুলি সামনে বিক্ষোভ এবং শ্লোগান দেন কর্মচারীরা। মূলত গোটা দেশের লক্ষ লক্ষ অফিসার এবং ব্যাংক কর্মচারী এই আন্দোলনে অংশ নিয়েছেন। দাবি মানা না হলে আগামী দিনে আবারও তারা ধর্মঘটের বলে হাঁটবেন বলে জানিয়েছেন।