বাড়ছে দৈনিক সংক্রমণ। লকডাউন রাজ্যে বাড়ছে দৈনিক সংক্রমণ। লকডাউন রাজ্যে
Connect with us

দেশ

বাড়ছে দৈনিক সংক্রমণ। লকডাউন রাজ্যে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৪ মার্চ : এক বছর কেটে গেলেও এখনও অব্যাহত করোনা সংক্রমণ। দৈনিক বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৯৮ হাজারের কাছে পৌঁছে গিয়েছে।

নতুন করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। তাই মুসৌরি শহরের একাধিক জায়গায় নতুন করে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে দেরাদুন প্রশাসন। শহরের গালওয়ে কটেজ, সেন্ট জর্জ স্কুল, বার্লো গঞ্জ এলাকা পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ওষুধ ছাড়া সমস্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, লকডাউন সংক্রান্ত বিধিভঙ্গের সমস্ত মামলা তুলে নেওয়ার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। কোভিড-১৯ সংক্রান্ত সমস্ত বিধিভঙ্গের মামলা প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান রাজ্যের মুখ্যসচিব ওমপ্রকাশ।