জাত-ধর্ম ভুলে সেবাশ্রয়ে ভিড়! অভিষেকের স্বাস্থ্যসেবায় শুভেন্দুর নন্দীগ্রামে অন্য হাওয়া
Connect with us

ভাইরাল খবর

জাত-ধর্ম ভুলে সেবাশ্রয়ে ভিড়! অভিষেকের স্বাস্থ্যসেবায় শুভেন্দুর নন্দীগ্রামে অন্য হাওয়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পেটের আবার জাত কীসের! ভোট-রাজনীতির উত্তাপে যখন বাংলা সরগরম, তখন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম (Nandigram) যেন বলছে একেবারে ভিন্ন কথা। সরেজমিনে গিয়ে চোখে পড়ছে এক অন্য ছবি—জাত, ধর্ম, দল নির্বিশেষে মানুষের ঢল নামছে ‘সেবাশ্রয়’ (Sebashray) স্বাস্থ্যশিবিরে। রাজনৈতিকভাবে ‘হটসিট’ বলে পরিচিত শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে যেন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্বাস্থ্যসেবার ছাপ।

খোদামবাড়ি ও নন্দীগ্রাম বাইপাস—এই দুই জায়গায় গড়ে ওঠা সেবাশ্রয় ক্যাম্পে প্রতিদিন হাজার হাজার মানুষ আসছেন চিকিৎসা নিতে। জেনারেল মেডিসিন (General Medicine) থেকে অস্থিরোগ, হৃদরোগ (Cardiology), চোখের চিকিৎসা (Eye Care) থেকে শুরু করে আধুনিক পরীক্ষা-নিরীক্ষা—সবই বিনামূল্যে। রয়েছে মিনি আইসিইউ (Mini ICU) ও অস্ত্রোপচারের ব্যবস্থাও। এক ঝলকে দেখলে ছোটখাটো বেসরকারি হাসপাতালের থেকে কম নয় এই ক্যাম্প।

পরিসংখ্যান বলছে, ২৪ জানুয়ারি রাত পর্যন্ত দুই সেবাশ্রয়ে এসেছেন ২৫ হাজারের বেশি মানুষ। প্রতিদিন গড়ে তিন হাজার রোগী দেখছেন চিকিৎসকেরা। চিকিৎসক কো-অর্ডিনেটর বিশ্বজিৎ সাহুর কথায়, “এই উদ্যোগে নন্দীগ্রামের মানুষ খুব খুশি।”

রুথরেজা বিবি, শেফালি মিত্র, আরতি রানি মান্নাদের অভিজ্ঞতা একটাই—বিনা খরচে মানসম্মত চিকিৎসা। দীর্ঘদিন রাজনৈতিক টানাপোড়েন দেখা নন্দীগ্রামে এখন শোনা যাচ্ছে নতুন সুর—রাজনীতি নয়, আগে সেবা। অনেকের কথায়, ভবিষ্যতে নন্দীগ্রাম পথ দেখাবে সেবাশ্রয়ের দিশায়।

Advertisement
ads
Continue Reading
Advertisement